, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার গ্রামীণ সেন্টারের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে। এমপি ছিলেন আনোয়ার খানতার টিকিটি ছোঁয়া যায়নি আনোয়ার খান তার টিকিটি ছোঁয়া যায়নি। প্রয়োজনে আমরা উপরের বক্স খুলবো, খুলে দেখবো হাসিনার মাথাটা আছে কিনা।

পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি

  • প্রকাশের সময় : ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১৩৫ পড়া হয়েছে

14:43 (2 hours ago)

to me

পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডের রাইগ্রামে জমি সংক্রান্ত মামলার জেরে পিতাকে হত্যা, বাড়িঘরে হামলার ঘটনায় আবারো মামলা দায়ের করায় পুনরায় প্রাণনাশের হুমকি দিয়েছে  জনৈক ছায়দার, সফিকুল, সহিদুল ও সোহেল গংরা।
এ ঘটনায় জীবনের নিরাপত্তা এবং নিরপেক্ষ তদন্ত পুর্বক ভুমিদস্যুদের বিচার চেয়ে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধা’র কার্যালয়ে ২৩ জুন দুপুরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মৃত. দুলু মিয়ার পুত্র মন্টু মিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সূত্রে জানা গেছে, ওয়ারিস সূত্রে প্রাপ্ত ৯৫ শতক জমির দলিল ও কাগজপত্র না দেখিয়ে দীর্ঘ দিন ধরে অবৈধ উপায়ে তা ভোগ দখল করে আসছে নয়া মিয়ার পুত্র ছায়দার, সফিকুল, সহিদুল ও সোহেল গংরা। কোর্টে মামলা চলমান থাকায় গত বছরের জুলাই মাসে উল্লিখিত আসামীরা ক্ষিপ্ত হয়ে আবারো মন্টু মিয়াদের বাড়িঘরে হামলা চালায়। এতে মন্টু মিয়ার পিতা গুরুতর অসুস্থ হয় এবং কয়েক দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তিনি মারা যান। পরে সেই ঘটনায় পুনরায় মামলা করায় আবারো ক্ষিপ্ত হয়ে ওঠে সফিকুল, সহিদুল ও সোহেল গংরা।
তারা নানানভাবে গুম ও খুনের হুমকি ধামকি দিয়েই আসছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মন্টু মিয়া।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে জীবনের নিরাপত্তা এবং মামলার সুষ্ট তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার দাবি করেছেন মৃত. দুলু মিয়ার পুত্র মন্টু মিয়া ও পরিবার।
অপরদিকে এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সোহেল মোবাইলে বলেন তাদের বিরুদ্ধে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
এসব কিছুই তাদের সাজানো নাটক বলেও দাবি করেন সোহেল।
জনপ্রিয়

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার

পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি

প্রকাশের সময় : ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬