, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

আর্জেন্টিনাকে হারাতে চায় সুইজারল্যান্ড

  • প্রকাশের সময় : ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৪০ পড়া হয়েছে
অনলাইন০৯ জুলাই, ২০২৬
কাতারের বিপক্ষে সতীর্থদের সঙ্গে গোল উদযাপন এমবোলোর (৮ নম্বর জার্সিধারী বিপরীতে)। ছবি : রয়টার্স
সময়টা কম নয়। ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুযোগ পেয়েছে সুইজারল্যান্ড।
তবে দীর্ঘ সময়ের অপেক্ষা ফুরালেও এখানেই থামতে চায় না সুইসরা। শেষ আটে আর্জেন্টিনাকে হারিয়ে ‘ক্ষুধা’ নিবারণ করতে চায় তারা।তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে এমন ‘হুংকারই’ দিয়ে রাখলেন ব্রিল এমবোলো। সুইস স্ট্রাইকার বলেছেন, ‘মিশর দেখিয়ে দিয়েছে যে কি করা সম্ভব।

ম্যাচের ৭০ মিনিট পার হওয়ার পর সম্ভবত সবাই মিশরের পক্ষেই বাজি ধরেছে। কিন্তু আর্জেন্টিনা কখনোই হাল ছাড়েনি, আর এটাই তাদের বিশেষ করে তুলেছে। এ ছাড়া আর্জেন্টিনার দলে সর্বকালের সেরা খেলোয়াড় রয়েছে, যা এই ম্যাচকে আরও কিছুটা বিশেষ করে তোলে। শ্রদ্ধা? হ্যাঁ, তাদের প্রতিও আমাদের আছে।
তবে আমরা এটাও জানি প্রতিপক্ষকে কিভাবে হারাতে হয়। এর মধ্যে ওরাও (আর্জেন্টিনা) আছে। আমরা জয়ের জন্য ক্ষুধার্ত।’এমবোলোর আক্রমণভাগের সঙ্গী রুবেন ভার্গাসও আর্জেন্টিনাকে যেন হারাতে মুখিয়ে আছেন। তিনি বলেছেন, ‘আর্জেন্টিনার সক্ষমতা সম্পর্কে আমরা সবাই জানি।

তারা বড় মঞ্চের অন্যতম ফেবারিট দল। তারা বিশ্ব চ্যাম্পিয়নও। তবে এই টুর্নামেন্টে যেকোনো কিছুই সম্ভব।’অন্যদিকে লিওনেল মেসির বিপক্ষে খেলাটা ক্যারিয়ারের বিশেষ কিছু বললেও আর্জেন্টিনাকে হারাতে সবকিছু নিংড়ে দিতে চান রেমো ফ্রয়েলার। মিডফিল্ডার বলেছেন, ‘ক্যারিয়ারে কখনো মেসির বিপক্ষে খেলিনি। নিশ্চিতভাবেই বিশেষ কিছু হতে যাচ্ছে। আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলাটা আমাদের প্রাপ্য। তবে একটা বিষয় পরিস্কার। আমরা এতে (শেষ আটে) সন্তুষ্ট নই। সবকিছু উজাড় করে দিয়ে লড়ব।’

আগামী ১২ জুলাই শেষ আটের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড। ম্যাচটি হবে কানসাস সিটিতে।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

আর্জেন্টিনাকে হারাতে চায় সুইজারল্যান্ড

প্রকাশের সময় : ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬