, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

সুইসদের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

  • প্রকাশের সময় : ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৫৩ পড়া হয়েছে
অনলাইন১০ জুলাই, ২০২৬
 মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে অবিশ্বাস্য আর রোমাঞ্চকর জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এবার মেসিদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
হাইভোল্টেজ এই ম্যাচকে সামনে রেখে আলবিসেলেস্তেদের একাদশে বড় কোনো পরিবর্তনের আভাস নেই বলেই গুঞ্জন ছড়িয়েছে।মিসরের বিপক্ষে একপর্যায়ে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেখান থেকে শেষ মুহূর্তের জাদুকরী প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানের জয় ছিনিয়ে আনে স্কালোনির দল। ম্যাচটিতে দলের সার্বিক পারফরম্যান্সে সন্তুষ্ট কোচিং স্টাফ।

তাদের মতে, ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল আর্জেন্টিনার। তবে ফরোয়ার্ডদের গোল মিসের মহড়া আর রক্ষণের কিছু ভুলের কারণে ম্যাচটি কঠিন হয়ে উঠেছিল।এ কারণে সুইসদের বিপক্ষে খোলনলচে বদলে ফেলার কোনো ভাবনা নেই স্কালোনির। তবে দুটি পজিশন নিয়ে এখনো কিছুটা মধুর সমস্যায় রয়েছে টিম ম্যানেজমেন্ট।

রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্টিয়েল শুরু করবেন, তা নিশ্চিত নয়। অন্যদিকে, আক্রমণভাগে হুলিয়ান আলভারেসের জায়গায় লাওতারো মার্তিনেস সুযোগ পাবেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন।মিসরের বিপক্ষে ম্যাচে মোলিনা ও আলভারেস নিজেদের চেনা ছন্দে ছিলেন না। বিপরীত দিকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মন্টিয়েল ও লাওতারো। বিশেষ করে লাওতারো মার্তিনেস দলের দ্বিতীয় গোলে অবদান রাখার পাশাপাশি জয়সূচক তৃতীয় গোলটিতে নিখুঁত অ্যাসিস্ট করেন।

আর এ কারণেই শেষ মুহূর্তে একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল।আগামী দুটি অনুশীলন সেশনে বিভিন্ন কম্বিনেশন বা সমন্বয় পরখ করে দেখবেন মাস্টারমাইন্ড স্কালোনি। এরপরই সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের চূড়ান্ত একাদশ চূড়ান্ত করবেন তিনি। তবে কৌশলগত কারণে এক বা দুটি পরিবর্তন ছাড়া দলে বড় কোনো ওলটপালট হচ্ছে না, তা বলাই যায়।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা/গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ/লাওতারো মার্তিনেজ।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

সুইসদের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

প্রকাশের সময় : ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬