, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

সেমিফাইনালে কে কার মুখোমুখি, কার খেলা কখন?

  • প্রকাশের সময় : ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১১৩ পড়া হয়েছে
  • অনলাইন রবিবার, ১২ জুলাই, ২০২৬

কোয়ার্টার ফাইনালের লড়াই শেষে চূড়ান্ত হয়েছে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালের চার দল। শেষ আটের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এর আগে, সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। ফলে এবারের বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল, যা বিশ্বকাপ ইতিহাসে প্রথম।কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড। অন্যদিকে শিরোপার দৌড়ে টিকে থাকা চার পরাশক্তি এখন মুখোমুখি হবে ফাইনালে ওঠার লড়াইয়ে।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেন। ডালাসের মাঠে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

পরদিন ১৬ জুলাই বাংলাদেশ সময় একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে আটলান্টায় মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দুই দলের লক্ষ্য থাকবে ফাইনালের টিকিট নিশ্চিত করা।

সবশেষ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। ইংল্যান্ড আট বছর পর আবারও শেষ চারের মঞ্চে ফিরেছে; তাদের সর্বশেষ সেমিফাইনাল ছিল ২০১৮ বিশ্বকাপে। অন্যদিকে ২০১০ সালের পর এই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে যাচ্ছে স্পেন।

বিশ্বকাপ সেমিফাইনালের সূচি

১৫ জুলাই

ফ্রান্স বনাম স্পেন
সময়: বাংলাদেশের রাত ১টা

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

সেমিফাইনালে কে কার মুখোমুখি, কার খেলা কখন?

প্রকাশের সময় : ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬