, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল:জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

  • প্রকাশের সময় : ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১০৬ পড়া হয়েছে

দক্ষিণ আমেরিকার ফুটবলভিত্তিক ভবিষ্যদ্বাণীর জন্য পরিচিত জ্যোতিষী জর্জিও আরমাস দাবি করেছেন, দুই দলের শক্তির ব্যবধান এতটাই কম যে নির্ধারিত ৯০ মিনিট বা অতিরিক্ত সময়েও কোনো দল জয় নিশ্চিত করতে পারবে না। তার মতে, ম্যাচের নিষ্পত্তি হতে পারে টাইব্রেকারে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এ তথ্য জানিয়েছে।

আরমাস সম্প্রতি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০২৫ সালের ২৮ জুন দেওয়া একটি পুরোনো পোস্ট আবারও সামনে আনেন। ওই পোস্টে তিনি লিখেছিলেন, আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে এবং গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে টাইব্রেকারের জন্য প্রস্তুত থাকতে হবে।

পুরোনো পোস্টটি উদ্ধৃত করে তিনি লেখেন, ‘ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। কত আগেই বলেছিলাম! দিবুকে প্রস্তুত থাকতে হবে; আমরা টাইব্রেকারে যাচ্ছি।’

এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আরমাসের ভাষায়, ‘আমাদের লিওর সেরা ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে।’

উল্লেখ্য, জর্জিও আরমাস অতীতে দক্ষিণ আমেরিকার বিভিন্ন ক্লাব ও জাতীয় দল—যেমন কোলো-কোলো, আলিয়াঞ্জা লিমা, অলিম্পিয়া, বোকা জুনিয়র্স, রেসিং ক্লাব এবং আর্জেন্টিনা জাতীয় দলকে ঘিরেও একাধিক ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছেন। তবে এসব পূর্বাভাস জ্যোতিষভিত্তিক দাবি; এর বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং ম্যাচের ফল মাঠের খেলাতেই নির্ধারিত হবে।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল:জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

প্রকাশের সময় : ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬