, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৭০ পড়া হয়েছে
অনলাইন ২৩ জুলাই, ২০২৬:

নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বিভাগ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে শিক্ষার্থীদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তাই এই সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে দক্ষতা উন্নয়ন ও সৃজনশীল চিন্তার বিকাশে নিজেদের নিয়োজিত রাখতে হবে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত অধিকাংশ শিক্ষার্থী অভিভাবকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বেড়ে উঠলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তাদের নিজেদেরই অভিভাবকের দায়িত্ব পালন করতে হয়, তাই শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে নিজেদের পরিচালিত করতে হবে। এ সময় তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য কেবল ভালো ফলাফল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, সততা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলেই শিক্ষার্থীদের জীবন সফলতায় পরিপূর্ণ হয়ে উঠবে।

নোবিপ্রবি পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও নবীন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬