, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

ওমরাহ যাওয়ার পথে মা মেয়ে ও দুই ছেলে নিহত:দাফন সৌদি আরবে

  • প্রকাশের সময় : ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৭২ পড়া হয়েছে

ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে বাংলাদেশি নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত তানিয়া তাহমিনা, তাঁর ছেলে তাজবিক ও মেয়ে সাদাফ ছবি : সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর স্বামী ও আরেক ছেলে। গতকাল বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, তানিয়া তাহমিনা (৪৫), তাঁর মেজ ছেলে তাজবিক (১৯) ও মেয়ে সাদাফ (১৫)। আহত হয়েছেন তানিয়ার স্বামী শফিকুল ইসলাম (৫৫) ও তাঁদের বড় ছেলে নাবিল (২৪)। শফিকুল ইসলাম সৌদি আরবে চাকরি করেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। তাঁর স্ত্রী ও সন্তানেরা ঢাকার উত্তরায় থাকেন। তাঁরা চারজন সৌদি আরবে বেড়াতে গিয়েছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন ওমরাহ করতে যাওয়ার পথে তাঁরা সড়ক দুর্ঘটনায় পড়েন।

তানিয়ার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ বলেন, দুর্ঘটনার পর স্বজনদের কাছে খবর পৌঁছাতে অনেক সময় লেগেছে। ঘটনাস্থল রিয়াদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। তাঁদের এক আত্মীয়ের সেখানে পৌঁছাতেই প্রায় তিন ঘণ্টা লেগে যায়। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে তাঁরা ওই দুর্ঘটনা সম্পর্কে নিশ্চিত হন।

মরদেহ দেশে আনার বিষয়ে তৌহিদ মোহাম্মদ মুরাদ বলেন, যেহেতু ওমরাহ করতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এ কারণে তাঁদের মরদেহ দেশে আনা হবে না। শুক্রবার দুপুরে জানাজা শেষে সেখানে তাঁদের দাফন করা হবে।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

ওমরাহ যাওয়ার পথে মা মেয়ে ও দুই ছেলে নিহত:দাফন সৌদি আরবে

প্রকাশের সময় : ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬