, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

নরসিংদীর মনোহরদীতে সরকারি দপ্তর ও উন্নয়নকাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৮২ পড়া হয়েছে

নরসিংদীর মনোহরদীতে সরকারি দপ্তর ও উন্নয়নকাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মোঃ এমরুল ইসলাম
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদী জেলার জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বৃহস্পতিবার (৪ জুন) জেলার মনোহরদী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর এবং চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে উপজেলার বিভিন্ন স্থানে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, কাজের গুণগত মান এবং বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকারি সেবার মানোন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধি, আন্তঃদপ্তর সমন্বয় এবং জনসেবাকে আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সেবার মান আরও উন্নত করতে বিভিন্ন মতামত প্রদান করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার মো. সজিব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

নরসিংদীর মনোহরদীতে সরকারি দপ্তর ও উন্নয়নকাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশের সময় : ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬