, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

আইসিইউতে হাতকড়াভাইরাল হওয়া আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু

  • প্রকাশের সময় : ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ৩৬ পড়া হয়েছে

অনলাইন বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

এর আগে আইসিইউতে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তার হাতে হাতকড়া পরানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। মনির খানের স্বজনদের দাবি, সেই ছবি ভাইরাল হওয়ার পর একে একে তার বিরুদ্ধে থাকা সবকটি মামলায় জামিন মঞ্জুর হলেও শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তিনি আর জীবিত অবস্থায় কারাগার বা হাসপাতাল থেকে বের হতে পারেননি; অবশেষে মৃত্যুর মাধ্যমেই মিলল তার স্থায়ী মুক্তি।

মৃত মিজানুর রহমান মনির খান পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া গ্রামের মৃত আব্দুল খালেক খানের ছেলে। তিনি পটুয়াখালী সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

স্ত্রী সালমা জাহান জানান, গত ৯ই জুন কারাগারে থাকা অবস্থায় মনির খান মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে (স্ট্রোক) আক্রান্ত হন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। অবস্থার আরও অবনতি হলে ১৪ই জুন ঢামেকের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের আইসিইউতে নেওয়া হয় এবং এর দুদিন পর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। প্রায় দুই মাস আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকেলে তার জীবনাবসান ঘটে।

সালমা জাহান আরও জানান, আইসিইউতে থাকা অবস্থায়ই ৩০ জুলাই তার সর্বশেষ মামলাটিতে জামিন মঞ্জুর হয়। তার আগেই বাকি ৭টি মামলায় তিনি জামিন পেয়েছিলেন। হাতকড়া পরা ছবি ভাইরাল হওয়ার পর তীব্র বিতর্কের মুখে শেষ পর্যন্ত পুলিশ হাতকড়া খুলে নিলেও ততক্ষণে তার স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছিল।

মৃত চাচা আবদুল কালাম আজাদ জানিয়েছেন, বৃহস্পতিবার পটুয়াখালী সদর উপজেলা মাঠ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

আইসিইউতে হাতকড়াভাইরাল হওয়া আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু

প্রকাশের সময় : ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬