, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

শেখ হাসিনা পালিয়ে আসেননি: রিভা গাঙ্গুলি

  • প্রকাশের সময় : ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ আগস্ট ২০২৬
  • ৭৭ পড়া হয়েছে

বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, সাম্প্রতিক কূটনৈতিক পত্রের ভাষা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন সাবেক ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি। সম্প্রতি ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দুই দেশের বর্তমান টানাপোড়েন, ভূরাজনৈতিক সমীকরণ এবং পারস্পরিক আস্থার সংকটের বিভিন্ন দিক তুলে ধরেছেন।

সাক্ষাৎকারে শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন ও ভারতে তার উপস্থিতি প্রসঙ্গে রিভা গাঙ্গুলি জানান, ভারতে আসার কিছুক্ষন আগেও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ভারতে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে।

তিনি বলেন,

শেখ হাসিনা পালিয়ে আসেননি, মধ্যরাতে আসেননি, ছদ্মবেশেও আসেননি। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাকে ভারতে পোঁছে দিয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো সাম্প্রতিক প্রেস রিলিজ বা কূটনৈতিক চিঠি প্রসঙ্গে রিভা গাঙ্গুলি তীব্র আপত্তি জানিয়ে বলেন, এটিকে কোনো কূটনৈতিক চিঠি হিসেবে গণ্য করা যায় না। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি অস্বস্তিকর রাজনৈতিক অবস্থানে ঠেলে দেওয়া হয়েছে এবং এর ভাষা কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত।

শেখ হাসিনার এক্সট্রাডিশন বা বন্দী প্রত্যর্পণ এবং তার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে সাবেক এই কূটনীতিক জানান, এক্সট্রাডিশন প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং এটি কোনো সহজ বিষয় নয়। তবে শেখ হাসিনা নিজ দেশে ফিরতে চাইলে তাকে আইনি প্রক্রিয়ায় আটকানোর কোনো সুযোগ ভারতের নেই; মূল সংকটটি হবে তার ব্যক্তিগত নিরাপত্তা ও বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে রিভা গাঙ্গুলি বলেন, সবকিছুর জন্য ভারতকে দোষারোপ করার প্রবণতা থেকে বেরিয়ে এসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নিজেদের ভেতরের প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা উচিত। বর্তমান পরিস্থিতির মূল সমস্যা হলো ‘আস্থার সংকট’। তবে মানুষের সঙ্গে মানুষের সংযোগ, বাণিজ্য এবং জ্বালানি খাতের পারস্পরিক নির্ভরতা প্রমাণ করে যে অতীতের ভুল বোঝাবুঝি কাটিয়ে দুই প্রতিবেশী দেশকে পারস্পরিক স্বার্থেই একসঙ্গে এগিয়ে যেতে হবে।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

শেখ হাসিনা পালিয়ে আসেননি: রিভা গাঙ্গুলি

প্রকাশের সময় : ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ আগস্ট ২০২৬