, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বাস পরার সঠিক নিয়ম

  • প্রকাশের সময় : ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
  • ২৪ পড়া হয়েছে

অনলাইন মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কটি পোশাক আপনি না ধুয়েই একাধিক দিন পরতে পারেন, যদি তা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। অন্তর্বাসও কি পরিষ্কার দেখালে এভাবে পরা উচিত? নাকি এসব আরেকবার পরার আগে ধোয়া প্রয়োজন? অন্তর্বাস ধোয়া বা শুকানোর নিয়ম সম্পর্কেই–বা কতটা জানেন?

অন্তর্বাস বা আন্ডারওয়্যার (ব্রেসিয়ার ও প্যান্টি) মানবদেহের ত্বকের খুব সংবেদনশীল অংশের সংস্পর্শে থাকে লম্বা সময়ের জন্যছবি: পেক্সেলস

অন্তর্বাস বা আন্ডারওয়্যার (ব্রেসিয়ার ও প্যান্টি) মানবদেহের ত্বকের খুব সংবেদনশীল অংশের সংস্পর্শে থাকে লম্বা সময়ের জন্য। এসব অংশে ঘামও হয় বেশি। বাংলাদেশের আবহাওয়ার ধরনটাই এমন যে এখানে আপনি বছরের অধিকাংশ সময় বেশ ঘামবেন। ত্বকের কোনো অংশ ভেজা থাকলে সেখানে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। চুলকানি আর অস্বস্তিকর অনুভূতি তো হতেই পারে।

রোজ পরিষ্কার প্যান্টি বা আন্ডারওয়্যার পরা ভা

অন্তর্বাস যেমন ঘামে ভেজে, তেমনি ত্বকের অন্যান্য স্বাভাবিক নিঃসরণ এবং ত্বকের মৃতকোষও জমতে পারে অন্তর্বাসে। বুঝতেই পারছেন অন্তর্বাসের পরিচ্ছন্নতা বজায় রাখা কেন জরুরি।

প্যান্টি বা আন্ডারওয়্যার কখন ধোবেন

রোজ পরিষ্কার প্যান্টি বা আন্ডারওয়্যার পরা ভালো। এমনকি তা কোনোভাবে ভিজে গেলে বা ময়লা হয়ে গেলে বদলে ফেলাই ভালো। ব্যবহৃত অন্তর্বাস ধুয়ে ফেলুন। না ধুয়ে কেবল রোদে-বাতাসে শুকিয়ে বা ঝেড়ে পুনরায় ব্যবহার না করাই ভালো।

ব্রেসিয়ার ধোয়ার ক্ষেত্রে সেটির লেবেলে দেওয়া নির্দেশনা মেনে চলুনছবি: পেক্সেলস

ব্রেসিয়ার কখন ধোবেন

ব্রেসিয়ার অবশ্য একবার ব্যবহারের পর ধোয়ার প্রয়োজন না-ও হতে পারে। তবে যদি এটিও ভিজে যায় বা ময়লা হয়ে যায়, তাহলে দ্রুত বদলে নিয়ে ধুয়ে ফেলা ভালো। যেমন গণপরিবহনের প্রচণ্ড ভিড়ে কিংবা রোদেলা দিনে পথে হাঁটার সময় ব্রেসিয়ার ঘামে ভিজে গেলে বাড়ি ফিরে তা ধুয়ে ফেলুন। শরীরচর্চার সময় ঘামে ভিজে গেলেও ব্রেসিয়ার বদলে ফেলা এবং তা ধোয়ার ব্যবস্থা করাও ভালো।

ধোয়ার আগে, ধোয়ার সময়

ধোয়ার সময় সুগন্ধিবিহীন, মৃদু বা হাইপোঅ্যালার্জেনিক ধরনের পরিষ্কারক ব্যবহার করা ভালোছবি: পেক্সেলস

  • পরিষ্কার অন্তর্বাস আর ব্যবহৃত বা ময়লা কাপড় একসঙ্গে না রাখাই ভালো।
  • ধোয়ার সময় সুগন্ধিবিহীন, মৃদু বা হাইপোঅ্যালার্জেনিক ধরনের পরিষ্কারক ব্যবহার করা ভালো। বিশেষভাবে খেয়াল রাখা উচিত, নারীর যোনিপথের আশপাশের ত্বক অত্যন্ত সংবেদনশীল। প্যান্টি বা আন্ডারওয়্যার কড়া সাবান বা সুগন্ধিযুক্ত রাসায়নিক পদার্থ দিয়ে ধোয়া হলে সেটির অবশিষ্টাংশের কারণে ত্বকে জ্বালাপোড়া বা চুলকানি হতে পারে।
  • অন্য কোনো পোশাকে রক্ত, বমি, প্রস্রাব বা মল লেগে থাকলে সেটির সঙ্গে অন্তর্বাস না ধোয়াই ভালো।
  • অসুস্থ ব্যক্তির পোশাকের সঙ্গে সুস্থ ব্যক্তির অন্তর্বাস ধোবেন না।

শুকানোও পরিচ্ছন্নতার অংশ

ব্যবহৃত অন্তর্বাস কেবল রোদে-বাতাসে শুকিয়ে বা ঝেড়ে পুনরায় ব্যবহার না করাই ভালোছবি: পেক্সেলস

  • ধোয়ার পর অন্তর্বাস খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া জরুরি। ভেজা বা স্যাঁতসেঁতে অন্তর্বাস পরে থাকা অস্বস্তিকর। এর কারণে ত্বকের কিছু সমস্যার ঝুঁকিও বাড়তে পারে। তাই কিছু বিষয় খেয়াল রাখুন।
  • পর্যাপ্ত বাতাস প্রবাহিত হয়, এমন একটি খোলামেলা জায়গায় এসব টান টান করে মেলে দেওয়া উচিত।
  • অন্য আরেকটি ভেজা কাপড়ের নিচে না মেলে রাখাই ভালো।
  • যে দড়ি বা রডে অন্তর্বাস মেলে দেবেন, তা পরিষ্কার থাকা ভালো।
  • শুকানোর পরও খেয়াল করুন খোলা জায়গায় মেলে দেওয়ার কারণে এতে কোনো ময়লা পড়েছে কি না।
  • শুকানোর জন্য ড্রায়ার ব্যবহার করতে চাইলে পোশাকের লেবেলে উল্লেখ করা নিয়ম অনুসরণ করুন।

সূত্র: হেলথলাইন

জনপ্রিয়

অন্তর্বাস পরার সঠিক নিয়ম

প্রকাশের সময় : ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬