, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ 

  • প্রকাশের সময় : ১১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ২১ পড়া হয়েছে
অনলাইন রবিবার, ১৬ আগস্ট ২০২৬
রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি।।
“রুপালি মৎস্য  স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে  উপজেলায় র‍্যালী শেষে বেলুন উড়িয়ে মৎসপক্ষের শুভ উদ্বোধন করা হয়।  পরে উপজেলা পুকুরে মৎস্য অবমুক্ত করে  হলরুমে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশন ভূমি মজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা  (ভারপ্রাপ্ত) জলিল । এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম মহন্ত, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, ইউনিয়ন পর্যায়ে বিএনপির নেতৃবৃন্দ ও সাংবাদিক এবং  রাণীশংকৈল উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যখাতকে আরও সমৃদ্ধ করতে সরকার ও সংশ্লিষ্ট সকলকে  কাজ করার আহ্বান জানান।
জনপ্রিয়

রাণীশংকৈলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ 

প্রকাশের সময় : ১১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ আগস্ট ২০২৬