, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পিক্সেল ফোনে চালু হলো ‘ট্যাপ টু শেয়ার’ ফিচার সৌদি আরবে নিহত ৯ জনের মরদেহ দেশে এসেছে, ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রোমান্টিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ নেপালে মৃত্যু বেড়ে ২৭০, নিখোঁজ হাজারের বেশি সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার মক্কা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশ কিভাবে লাভবান হবে প্রশ্নে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি বিদিশার বিদীর্ণ জীবন ও লোভের নির্মম পরিণতি:

পিক্সেল ফোনে চালু হলো ‘ট্যাপ টু শেয়ার’ ফিচার

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ০ পড়া হয়েছে

অনলাইন বৃহস্পতিবার,২৭ আগস্ট ২০২৬

যেভাবে কাজ করবে

‘ট্যাপ টু শেয়ার’ এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ফাইল পাঠানোর জন্য আশপাশের ডিভাইসের তালিকা খোঁজা বা পেয়ারিং কোড মনে রাখার প্রয়োজন না হয়। ফোন দুটি কাছাকাছি আনলেই শেয়ার করার প্রক্রিয়া শুরু হবে।

ফোনের হোম স্ক্রিনে থাকা অবস্থায় অন্য একটি সামঞ্জস্যপূর্ণ ডিভাইসের কাছে নিলে তথ্য আদান-প্রদানের একটি প্রিভিউ দেখা যাবে। এরপর ব্যবহারকারী নাম, মোবাইল ফোন নম্বর বা ই-মেইল নির্বাচন করে তথ্য পাঠাতে পারবেন। অপর ব্যবহারকারী চাইলে সেটি গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবেন।

ছবি, ভিডিও বা অন্য কোনো ফাইল শেয়ার করতে গ্যালারি কিংবা ফাইল ম্যানেজার থেকে শেয়ার মেনু খুলে ফোনটি প্রাপক ডিভাইসের কাছে নিলেই ট্রান্সফার শুরু হবে। আলাদা করে ডিভাইস খোঁজা বা পেয়ারিংয়ের অনুরোধ পাঠানোর প্রয়োজন হবে না।

সেটিংস ও নিরাপত্তা

অনাকাঙ্ক্ষিতভাবে ফাইল বা তথ্য আদান-প্রদান ঠেকাতে ব্যবহারকারীরা সিস্টেম সেটিংস থেকে ‘ট্যাপ টু শেয়ার’ সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন। ফিচারটি ব্যবহারের সময় দুই ফোনের ওয়্যারলেস সংযোগ চালু এবং ডিভাইস দুটি আনলক থাকা বাধ্যতামূলক।

যেসব ফোনে পাওয়া যাচ্ছে

গুগল পিক্সেল ৬ ও পরবর্তী মডেলগুলোতে ইতোমধ্যে ফিচারটি ব্যবহার করা যাচ্ছে। শিগগির এটি স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আলট্রা, ফোল্ড ৮ ও ফ্লিপ ৮ মডেলেও যুক্ত হবে।

গুগল জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ আরও বেশ কিছু অ্যান্ড্রয়েড ডিভাইসে ‘ট্যাপ টু শেয়ার’ সুবিধা সম্প্রসারণ করা হবে। তবে এটি কুইক শেয়ারের বিকল্প নয়; বরং ফোন দুটি কাছাকাছি এনে শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে দ্রুত ফাইল ট্রান্সফার শুরু করার একটি সহজ মাধ্যম।

জনপ্রিয়

পিক্সেল ফোনে চালু হলো ‘ট্যাপ টু শেয়ার’ ফিচার

পিক্সেল ফোনে চালু হলো ‘ট্যাপ টু শেয়ার’ ফিচার

প্রকাশের সময় : এক ঘন্টা আগে