
কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কলাতিয়া পুলিশ ফাঁড়ি।
রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে হযরতপুর ইউনিয়নের বৌনাকান্দি চৌরাস্তা এলাকায় কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোশারফ হোসেন মিয়ার নির্দেশনায় ও এসআই মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দক্ষিণ বালুচর এলাকার মো. মোক্তার সরদার (৫৫) ও দেলোয়ার (৩০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।





















