
অনলাইন মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
দি ব্যাংকার্স মিরর এর ৩য় সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত।
আজ ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ৭ টায় ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ এর এক সভা মতিঝিলস্থ কিচেন ইয়ার্ড এর ভিআইপি সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা। অনুষ্ঠানে দি ব্যাংকার্স মিরর এর ৩য় সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন লায়ন মোঃ আবুল হাশেম, মোঃ আনোয়ারুল ইসলাম খন্দকার, ডঃ. শামীম আরা, হাসিনা মমতাজ, লায়ন মোঃ মোবারক হোসেন, লায়ন হালিমা বেগম,লায়ন মোঃ জহিরুল আলম নিউটন, মরিয়ম খানম, মোর্শেদা খানম শম্পা, ডঃ. আব্দুর রহিম ,দুলাল সরকার, মোঃ সাইফুর রহমান, মোঃ আতাউর রহমান। অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহযোদ্ধা একাত্তর এর সভাপতি ও অগ্নিবীণা এর যুগ্ম আহ্বায়ক খান নজরুল ইসলাম হান্নান, খবরওয়ালা পত্রিকার সম্পাদক সাংবাদিক এবিএম জাকিরুল হক টিটন, দৈনিক অর্থনীতির সম্পাদক সাংবাদিক জি এম কিবরিয়া।
অনুষ্ঠানে পুঁথিপাঠ করেন হাসিনা মমতাজ,কবিতা আবৃত্তি করেন কবি লায়ন হালিমা বেগম।
সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা বলেন, আর্থিক খাত হলো দেশের প্রাণ। এই আর্থিক খাতকে ভরসার জায়গায় আনতে হবে। আর্থিক খাত এর ক্ষতিগ্রস্থ জায়গাগুলো পুনঃ গঠন করতে হবে। দূর্নীতি মুক্ত ব্যাংকিং সেক্টর গড়ে তোলার কোন বিকল্প নেই।তারজন্য চাই দূর্নীতি মুক্ত প্রশাসন।





















