
অনলাইন শুক্রবার০৪সেপ্টেম্বর ২০২৬
বুড়িচং উপজেলা আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।
কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি বর্তমানে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডসমূহের প্রচার-প্রচারণা নিয়মিতভাবে চালিয়ে আসছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগের কর্মকাণ্ডকে উজ্জীবিত করে দলকে গোছানোর চেষ্টায় ছিলেন।
ওসি তৌহিদুল আনোয়ার আরও বলেন, ‘সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। সাজ্জাদ হোসেন কোতোয়ালি মডেল থানায় রয়েছেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।’





















