, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, সংসদকে যা জানালেন প্রতিমন্ত্রী হুমায়ুন

  • প্রকাশের সময় : ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৯ পড়া হয়েছে
অনলাইন,মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সংসদ অধিবেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। ছবি: ভিডিও থেকে নেওয়া

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে বাংলাদেশ দূতাবাস কাজ করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

মঙ্গলবার (সেপ্টেম্বর ৮) জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে এই দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা। গতকাল (সোমবার) ইতালির ভেনিস শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধন, তার ভাই ও ভাইয়ের স্ত্রী এবং তাদের সন্তানের ওপর হামলা চালায় বিতাড়িত আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কর্মীরা।

হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আজ (মঙ্গলবার) সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি। নির্দেশনা দিয়েছি, যেন ইতালির পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয় এবং বাঁধনকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আজ (মঙ্গলবার) বিকালে স্থানীয় পুলিশ এই ঘটনার ব্যাপারে সক্রিয় প্রতিক্রিয়া দেখিয়েছে। রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিলানের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

বাঁধন পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ করবেন জানিয়ে জাতীয় সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অত্যন্ত জোরালোভাবে বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুলে ধরবে বাংলাদেশ দূতাবাস।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, সংসদকে যা জানালেন প্রতিমন্ত্রী হুমায়ুন

প্রকাশের সময় : ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬