, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

‘আলোচনা না করে’ জ্বালানি তেলের দাম বাড়ানোয় সব খাতে বাড়তি চাপ তৈরি হবে: বিসিআই সভাপতি

  • প্রকাশের সময় : ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ পড়া হয়েছে
কারো সঙ্গে আলোচনা না করে জ্বালানি তেলের মূল্য ১৫ শতাংশেরও বেশি বাড়ানোয় তা দেশের সব খাতে বাড়তি চাপ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর একটি জাতীয় দৈনিককে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, ‘দেশে উচ্চ মূল্যস্ফীতি চলছে। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শিল্প কারখানায় গ্যাস বিদ্যুৎ পাচ্ছে না। যে কারণে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি অনেক কম। এ রকম সময়ে কারো সঙ্গে আলোচনা না করে জ্বালানি তেলের মূল্য ১৫ শতাংশেরও বেশি বৃদ্ধি করায় সব সেক্টরে বাড়তি চাপ সৃষ্টি করবে।’

তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে শিল্পের উৎপাদন খরচ বাড়বে, পরিবহন খরচ বাড়বে, মূল্যস্ফীতি বাড়বে। জিনিসপত্রের দাম কারোর নিয়ন্ত্রণে থাকবে না। মানুষের চাকরি যাবে। অনেকের ব্যবসা সংকুচিত হবে।  ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে যাবে। সরকার যে কর্মসংস্থান সৃষ্টির কথা বলছে, সেটি করা সম্ভব হবে না।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

‘আলোচনা না করে’ জ্বালানি তেলের দাম বাড়ানোয় সব খাতে বাড়তি চাপ তৈরি হবে: বিসিআই সভাপতি

প্রকাশের সময় : ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬