, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের সঙ্গে উত্তেজনা, ঐতিহাসিক বৈঠকে ফ্রান্স-কানাডা সম্পর্ক ঘনিষ্ঠ করার ঘোষণা

  • প্রকাশের সময় : ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৬ পড়া হয়েছে

অনলাইন সোমবার,২১সেপ্টেম্বর ২০২৬

কানাডার আটলান্টিক উপকূলের কাছে অবস্থিত একটি ফরাসি ভূখণ্ডে বৈঠক করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গত রবিবার (২০ সেপ্টেম্বর) এই ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
দুই নেতার সেন্ট পিয়ের ও মিকেলন সফরটি ছিল একটি ঐতিহাসিক মাইলফলক।  ২০১৪ সালের পর কোনো ফরাসি প্রেসিডেন্টের প্রথম এবং ইতিহাসে কোনো কানাডিয়ান প্রধানমন্ত্রীর প্রথম সফর ছিল এটি।

গতকাল রবিবার ইমানুয়েল ম্যাক্রোঁর পাশাপাশি এক বিবৃতিতে মার্ক কার্নি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিপর্যয়, গণতান্ত্রিক রীতিনীতির ক্ষয় এবং আমাদের সার্বভৌমত্বের ওপর নতুন সব হুমকি—এই নতুন সঙ্কটের কারণে আমাদের সমাজ আজ কেঁপে উঠছে। এতে আমদের সম্পর্ক আরও জোরদার করার সময় এখন এসেছে বলে যোগ করেন কানাডার প্রধানমন্ত্রী।

আমরা উভয়েই গণতন্ত্র, আইনের শাসন, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা, মুক্ত ও ন্যায্য বাণিজ্যের প্রতি সম্মান, আমাদের সিদ্ধান্তের ভিত্তি হিসেবে বিজ্ঞান এবং আমরা যে কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষা করি—তাতে বিশ্বাস করি বলে যোগ করেন ফরাসি প্রেসিডেন্ট।

জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে উত্তেজনা, ঐতিহাসিক বৈঠকে ফ্রান্স-কানাডা সম্পর্ক ঘনিষ্ঠ করার ঘোষণা

প্রকাশের সময় : ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬