, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

বাংলা‌দেশ ব্যাংকের সাথে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করলো ডাচ-বাংলা ব্যাংক

  • প্রকাশের সময় : ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ পড়া হয়েছে

অনলাইনমঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আইসিটি খাত উন্নয়ন এবং গ্রিন কারখানা ও গ্রিন শিল্প প্রতিষ্ঠাণ নির্মাণে গ্রাহকদের পুনঃঅর্থায়ন সুবিধা দিতে

বাংলা‌দেশ ব্যাংকের সাথে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করলো ডাচ-বাংলা ব্যাংক

'গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃঅর্থায়ন স্কিম' এবং 'আইসিটি খাত উন্নয়ন পুনঃঅর্থায়ন স্কিম'-এর অধীনে
গ্রাহকদের স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদানের উদ্দেশ্য বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট -এর সাথে দুটি
অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ডাচ-বাংলা ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক জনাব এ. কে. এম. নুরুন্নবী এবং ডাচ-বাংলা ব্যাংকের
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ এহতেশামুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি
স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে পরিবেশবান্ধব কারখানা ও ভবন নির্মাণ উৎসাহিত করা
হবে। পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ আন্তর্জাতিক বাজারে স্বনামধন্য ক্রেতাদের আকর্ষণ করার মাধ্যমে রপ্তানি সক্ষমতা
বৃদ্ধি করবে এবং পরিবেশ দূষণ কমাতে সাহায্য করবে। এ স্কিমে মোট ১,০০০ কোটি টাকার (ঘূর্ণায়মান) তহবিল বরাদ্দ করা হয়েছে;
যার অধীনে একজন একক গ্রাহক ৫% সুদে সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন।
আইসিটি খাত পুনঃঅর্থায়ন স্কিমটি উন্নয়ন পরিকল্পনায় সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত আইসিটি খাত ও এর উপ-খাতগুলোর
উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে । এছাড়াও হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্কে উৎপাদিত
পণ্য ও সেবা এবং আইসিটি খাতে নারী উদ্যোক্তাদের এ স্কিমের অধীনে অগ্রাধিকার দেওয়া হবে। এই স্কিমেও মোট ১,০০০ কোটি
টাকার (ঘূর্ণায়মান) তহবিল বরাদ্দ করা হয়েছে, যেখানে একজন গ্রাহক ৪% সুদে সর্বোচ্চ ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে।
——————————————————————————————————————————–
ডিবিবিএল/পিআর/২০২৬

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

বাংলা‌দেশ ব্যাংকের সাথে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করলো ডাচ-বাংলা ব্যাংক

প্রকাশের সময় : ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬