, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

মুসলিমনগরে সন্ত্রাস-চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন, আলোচনা ও মানববন্ধন শেষে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী

  • প্রকাশের সময় : ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ পড়া হয়েছে

অনলাইন রবিবার,২৭সেপ্টেম্বর২০২৬,

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের মুসলিমনগর নয়াবাজারে সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি মাদকের আস্তানা ভেঙে গুঁড়িয়ে দেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মুসলিমনগর নয়াবাজার এলাকায় সাত ভাই মার্কেট ও হাজী আব্দুল বারেক সুপার মার্কেট কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মোহাম্মাদ ইসমাইল।

এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। এসব অপরাধের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আব্দুল মোমিন, সভাপতি, নারায়ণগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও প্রচার ও মিডিয়া সম্পাদক, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর।

এ সময় আরও বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, সভাপতি, ৩নং ওয়ার্ড বিএনপি; মো. আবুল কাশেম, সাবেক সভাপতি, মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়; আব্দুল বাতেন বাদল, সাবেক সভাপতি, মুসলিমনগর আদর্শ পাঠাগার; মো. আলম মোল্লা, সহ-সভাপতি, নয়াবাজার জামে মসজিদ; মো. ইসমাইল, সভাপতি, বারেক সুপার মার্কেটসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিবার, ব্যবসায়ী সমাজ ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে এসব অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে “আসুন আমরা সবাই সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই”—এমন আহ্বান জানানো হয়।

আলোচনা ও মানববন্ধন শেষে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্থানীয় একটি কথিত মাদকের আস্তানা ভেঙে গুঁড়িয়ে দেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী। এ সময় মাদকের স্পট ভাঙার পর বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এলাকাবাসীর দাবি, মুসলিমনগরকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা মাদকের বিরুদ্ধে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় অনুষ্ঠানস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ইমান হোসেন, সাত ভাই সুপার মার্কেট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মো. মফিজুল ইসলাম স্বপন।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা মুসলিমনগর এলাকায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

মুসলিমনগরে সন্ত্রাস-চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন, আলোচনা ও মানববন্ধন শেষে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী

প্রকাশের সময় : ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬