
অনলাইন রবিবার,২৭সেপ্টেম্বর২০২৬
আজহারী হুজুর সেদিন একেবারে কান খোলাইয়া সত্য কথাটাই বলছিলেন—”এক দল গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে!” সেদিন হুজুরের ওই কথায় এই দলটা তেলেবেগুনে জ্বলে উঠেছিল কেন জানেন? কারণ তারা মনে মনে খুব ভালো করেই জানত, তাদের খাওয়ার বহর হুজুরের ধারণার চাইতেও হাজার গুণ বেশি পচা ও ভয়ানক!
গতকাল মিরপুর বাড্ডার মতো জায়গায় ফ্রিতে চিকিৎসা দেওয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রে যেভাবে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো—আজ সালমানের অফিস আর কাল হয়তো আপনার বাড়ি কিংবা দোকান—এই নৈরাজ্য কার ইশারায় চলছে? ১৭ বছর যারা নিজেদের মজলুম দাবি করে রাজপথ গরম করেছিল, আজ ক্ষমতা বা প্রভাব পেতেই তারা ইতিহাসের সবচেয়ে ভয়ংকর জালিম রূপে আবির্ভূত হয়েছে। কিন্তু তাদের কি জানা নেই, জালিমদের পতন কতটা অনিবার্য? পবিত্র কুরআনে স্পষ্ট বলা হয়েছে—
> “অতঃপর সে সব সম্প্রদায়ের শেকড় কেটে ফেলা হলো যারা জুলুম করেছিল। আর সমস্ত প্রশংসা আলামিনের প্রতিপালক আল্লাহর।” (সুরা আল-আনআম, আয়াত: ৪৫)
> এবং আরও ইরশাদ হয়েছে—”আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই।” (সুরা আল-হাজ, আয়াত: ৭১)
>
আপনারা কি ভুলে গেছেন কিছুদিন আগের সেই ন্যাক্কারজনক ঘটনা? সরকারের সামান্য সমালোচনার অপরাধে গাজী সালাউদ্দিন তানভীরকে কীভাবে অমানুষিক নির্যাতন ও রিমান্ডের নামে পঙ্গু করে দেওয়া হয়েছিল! এরা যে নিখাদ জালিম, তার প্রমাণ দেওয়ার আর নতুন করে কী বাকি আছে?
সংবিধান ও আইনি মারপ্যাঁচে সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ করে, গণভোটের রায় ও জনগণের আকাঙ্ক্ষাকে যারা পদদলিত করেছে—তারা জাতির সাথে চরম মুনাফেকি ছাড়া আর কিছুই করেনি। ক্ষমতার মোহে অন্ধ হয়ে যারা জনগণের বুকের ওপর স্টিম রোলার চালাচ্ছে, এই চরম বিশ্বাসঘাতকতার খেসারত তাদের খুব শীঘ্রই কড়ায়-গণ্ডায় দিতে হবে। জালিমের ক্ষমতা চিরস্থায়ী হয় না, ইতিহাস তার সাক্ষী!
Engr Sujon Ahmed’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















