
নয়াদিল্লি | ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিজের জন্মদিনে ‘অনানুষ্ঠানিক’ শুভেচ্ছা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জাতিসংঘের মহাসচিবসহ ইউরোপীয় ইউনিয়নকে সরাসরি অডিও কলে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ধন্যবাদ জ্ঞাপনের তালিকায় রয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং সামরিক জোট ন্যাটো।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক ২৪-কে নয়াদিল্লির সাউথ ব্লকের নির্ভরযোগ্য সূত্র দোজিত অভাল ‘ডেডিকেটেড কোয়ান্টাম কলে’ মানবতাবিরোধী অপরাধে শাস্তিপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীর এই বিরল কূটনৈতিক শিষ্টাচার ও সরাসরি অডিও কলের বিষয়টি নিশ্চিত করেছেন।
দোজিত জানান, “আনুষ্ঠানিক ক্ষমতায় না থাকায় বিশ্বনেতারা প্রটোকল মেনে তাকে শুভেচ্ছা জানাতে পারেননি। তবে সবাই তাকে জন্মদিনের বার্তা পাঠিয়েছেন। অডিও কলে মোদি, ট্রাম্প এবং পুতিন আগামী ডিসেম্বরের ‘মহাঐতিহাসিক ফেরা’র আগাম শুভকামনাও জানিয়েছেন।”
ব্যক্তির জন্মদিনে নাসা এবং ন্যাটোর মতো সংস্থার সাথে সরাসরি অডিও কলে যুক্ত হওয়ার কারণ জানতে চাইলে দোজিত বলেন, “ডিসেম্বরে তাঁর ঐতিহাসিক ফেরার সময় আকাশপথের বিশেষ স্যাটেলাইট সিগন্যাল ও সামরিক নিরাপত্তার দায়িত্ব নাসা ও ন্যাটোর হাতে ন্যস্ত করার বিষয়ে আলোচনা চলছে, তাই এই অডিও কলে বিস্মিত হবার কিছু নাই। এটি মূলত ডিসেম্বরের মহা ঐতিহাসিক ফেরার একটি অবিচ্ছেদ্য অংশ।”
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক ২৪-এর পক্ষ থেকে নাসা, ন্যাটো এবং বিশ্বনেতাদের সাথে এই গোপন অডিও কলের বিষয়ে জাতিসংঘ সদর দপ্তর, ক্রেমলিন, পেন্টাগন ও হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়টি নিশ্চিত করলেও নিরাপত্তাজনিত কারণে আনুষ্ঠানিক বক্তব্য অপারগতা প্রকাশ করেছে।
© The New York 24 | Real News, Twisted Truths
SK Tutul’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















