, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

  • প্রকাশের সময় : ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১৫ পড়া হয়েছে
অনলাইন শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের প্রতিষ্ঠান টস বন্ড প্রাইভেট লিমিটেডে অভিযান চালিয়ে চারটি গুদাম সিলগালা করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)। বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত মদ অননুমোদিত গুদামে মজুতের অভিযোগ এবং প্রতিষ্ঠানটির অনুমোদিত গুদামের সঙ্গে বাস্তব ব্যবস্থাপনায় অসঙ্গতি পাওয়ার পর এ অভিযান চালানো হয়।

বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য অনুমোদিত গুদামের বাইরে স্থানান্তর বা অপসারণ করা হয়েছে কি না, তা এখন যাচাই করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। পণ্য সরিয়ে ফেলা বা স্থানান্তরের সুযোগ বন্ধ করা এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে চারটি গুদামই সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

তবে টস বন্ডের এই অভিযানকে সম্প্রতি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। তাঁদের দাবি, টস বন্ড ও নুর ইসলামকে ঘিরে রাজস্ব-সংক্রান্ত অনুসন্ধান আগে থেকেই চলছিল এবং বর্তমান অভিযান সেই অনুসন্ধানের ধারাবাহিকতা।

গত ২৬ সেপ্টেম্বর রাতে দক্ষিণ মানিকদীর নিউ গিনি আবাসন প্রকল্পের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’ ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার পর তাঁর ব্যাংক হিসাব তলবের খবরও আসে। তবে স্টুডিওতে হামলা এবং টস বন্ডের গুদাম সিলগালার মধ্যে সরাসরি কোনো যোগসূত্রের কথা তদন্তকারী সংস্থাগুলো জানায়নি।

এদিকে সিলগালা করা চার গুদামে থাকা পণ্যের পরিমাণ, আমদানি ও বন্ড সুবিধার নথি, গুদাম ব্যবহারের অনুমোদন এবং শুল্কমুক্ত পণ্য নির্ধারিত নিয়মে সংরক্ষণ ও বিতরণ করা হয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত ও বিস্তারিত যাচাই শেষে টস বন্ডের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এনবিআর।
 
জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

প্রকাশের সময় : ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬