, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল হত্যা মামলা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে সম্পৃক্ত করার আবেদন নামঞ্জুর

  • প্রকাশের সময় : ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১৫ পড়া হয়েছে

অনলাইন সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ঢাকার হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ ৯ আসামিকে সম্পৃক্ত করার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া জানান, মামলাটি থেকে এর আগে ৯ আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং বাদীপক্ষ তার বিরুদ্ধে রিভিশন করেছিলেন। আদালত সেই রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন। তবে যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র রয়েছে, তাঁদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা চলবে। রায়ে অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী আব্দুল আলীম উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১০ অক্টোবর হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকায় নিজেদের বাসায় হামলার শিকার হয়ে মারা যান তানজিল জাহান তামিম। তামিমের বাবার জমির ওপর প্লেজেন্ট প্রপার্টিজের ভবন নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে মামলা হলে তদন্ত শেষে পিবিআই ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র এবং এক কিশোরের বিরুদ্ধে দোষীপত্র জমা দেয়, যেখানে সুনির্দিষ্ট তথ্য না থাকায় রবিউল আলমসহ ৯ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছিল। পরবর্তীতে বাদীর নারাজি ও রিভিশন আবেদন আদালত কর্তৃক নামঞ্জুর হলো

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল হত্যা মামলা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে সম্পৃক্ত করার আবেদন নামঞ্জুর

প্রকাশের সময় : ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬