, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন পুনর্মিলন অসম্ভব নয়:তথ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৪৫ পড়া হয়েছে
‎অনলাইন মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন বা রিকনসিলিয়েশন অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
তবে আওয়ামী লীগের সঙ্গে সমাঝোতার মতো পরিবেশ তৈরি হয়নি মন্তব্য করে এই উপদেষ্টা বলেন, আগে দায় স্বীকার করে তাদের এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, দেশের অনেক মানুষ এখনও আওয়ামী লীগকে সমর্থন করেন। তারা বাংলাদেশেরই নাগরিক। আওয়ামী লীগের সক্রিয় কর্মী-সমর্থকদের সঙ্গে পুনর্মিলনের উদ্যোগ নেওয়া খারাপ কোনো ধারণা নয়, বরং এমন উদ্যোগ হলে ভালো হতো। তবে রিকনসিলিয়েশনের আগে এর মৌলিক ভিত্তি কী হবে, সেটি নিশ্চিত করা জরুরি।’
আলোচনা হতে পারে জানিয়ে তিনি বলেন, মাঝখান থেকে কেউ যদি রিকনসিলিয়েশন চান এবং মনে করেন এটি ভালো উদ্যোগ, তাহলে আমারও মনে হয় এটি ভালো। তাদের উচিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে রিকনসিলিয়েশন শুরুর মৌলিক জায়গাটি নিশ্চিত করতে হবে। সেটি হলে এ নিয়ে আলোচনা হতে পারে।
তিনি বলেন, শুধু আলোচনার মাধ্যমে রিকনসিলিয়েশন শুরু করলেই হবে না, এর জন্য প্রয়োজনীয় মৌলিক শর্ত ও পারস্পরিক অবস্থান স্পষ্ট করা জরুরি। আওয়ামী লীগ সেই জায়গায় এগিয়ে এলে পুনর্মিলন নিয়ে আলোচনা করা সম্ভব।
তথ্য উপদেষ্টা বলেন, পুনর্মিলনের উদ্যোগ সফল করতে আওয়ামী লীগকেই প্রথমে এগিয়ে আসতে হবে। দলটিকে নিজেদের দায় স্বীকার করতে হবে।
রাজধানীর হোটেল ইন্টরকন্টিনেন্টালে বেঅফ বেঙ্গলের সেমিনারে রিকনসিলেশন ছাড়া সমাজ বিভক্ত থাকবে, এমন প্রসঙ্গের আলোচনা হয়।
তথ্য উপদেষ্টা এমন জানান, আওয়ামী লীগের রিকনসিলিয়েশনের দরকার ছিল। কিন্তু সেই পরিবেশ তৈরি হয়নি। শেখ হাসিনা এখনও হুমকি দিচ্ছেন। আওয়ামী লীগের রিকনসিলিয়েশনের ব্যাপারে কেউ আগ্রহী হলে তাদের এ ব্যাপারে আলোচনা করা উচিত।

Voice Bangla’s Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন পুনর্মিলন অসম্ভব নয়:তথ্য উপদেষ্টা

প্রকাশের সময় : ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬