
অনলাইন শুক্রবার ০৯ অ ক্টোবর ২০২৬
বিরোধীদল নিশ্চুপ :বন্দরের প্রধান টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দিল। এর বিনিময়ে চট্টগ্রাম বন্দরের প্রধান টার্মিনাল এনসিটি তাদের হাতে তুলে দিল
ডিপি ওয়ার্ল্ড ১৫ বছরে মাত্র ১৫ কোটি ডলার বা ১৮৩০ কোটি টাকা বিনিয়োগ করবে অর্থাৎ বছরে মাত্র ১২২ কোটি টাকা। এর বিনিময়ে চট্টগ্রাম বন্দরের প্রধান টার্মিনাল এনসিটি তাদের হাতে তুলে দিয়ে বিএনপি জোট সরকার।অথচ নিউমুরিং টার্মিনাল ২০২৫ সালে মোট মুনাফাই করেছে ২৫০০ কোটি টাকা, যেখানে মোট আয় করেছে ৪৫০০ কোটি টাকা।অর্থাৎ ডিপি ওয়ার্ল্ড ১৫ বছর ধরে যে ১৮৩০ কোটি টাকা বিনিয়োগ(!) করবে,চুক্তি শুরুর প্রথম
৯ মাসেই তারা তা তুলে ফেলবে।এর পর তাদের শুধু মুনাফা আর মুনাফা! বিশ্বে আর কোথাও এত অত্যধিক মুনাফা হারের কোনো প্রকল্প কোনো সরকার কোনো কোম্পানিকে দিয়েছে কিনা আমার জানা নেই! এখানে কত শত কোটি টাকা গোপনে ঘুষ লেনদেন হয়েছে,তাও অজানা!এরকম নির্লজ্জ দেশবিরোধী চুক্তির বিরোধিতা করছে বামপন্থীরা।আর বিএনপি সরকার বেছে নিয়েছে এ চুক্তির বিরোধবতাকারীদের লাঠিপেটার পথ,আওয়ামীলীগের করুণ পরিণতি থেকেও তারা কোনোই শিক্ষা নেয়নি! আর সরকারের জোটসঙ্গী দলগুলো এবং তথাকথিত বিরোধীদল জামাত, এনসিপি নিশ্চুপ থেকে দালালি করছে। মনে রাখবেন,আজ যে কালো চুক্তি হলো,জনগণ বিএনপি সরকারসহ আপনাদের কাউকেই ক্ষমা করবেনা!
আজ দেশের ইতিহাসের এক ঘৃণ্যতম কালো দিন!
Shafi Uddin Kabir Abid’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















