
অনলাইন বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬
বাড়াবাড়ি করলে নভেম্বরেই চলে আসব: শেখ হাসিনা
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি | ৮ অক্টোবর ২০২৬
বেশি বাড়াবাড়ি করা হলে ডিসেম্বরের পরিবর্তে সদলবলে নভেম্বরেই দেশে ফিরে আসতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনা। একই সঙ্গে আবারও জানিয়েছেন, জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হওয়া কিংবা বিশ্বশান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার ব্যাপারে তাঁর বিন্দুমাত্র আগ্রহ নেই।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম *দ্য নিউ ইয়র্ক ২৪*-এর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপকালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ‘ডেডিকেটেড কোয়ান্টাম অডিও কলে’ এসব কথা বলেন।
“জাতিসংঘ ও অসলো থেকে আমাকে বারবার অনুরোধ করা হচ্ছে, যেন আমি ডিসেম্বরের ফেরার সিদ্ধান্ত স্থগিত করে বিশ্বশান্তির দায়িত্ব নিই,” উল্লেখ করে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা বলেন, “কিন্তু আমি স্পষ্ট করে তাদের বলে দিয়েছি, ওসব নোবেল বা মহাসচিব পদের কোনো লোভ আমার নেই।”
শেখ হাসিনা আরও বলেন, “ড. ইউনূস ১০ হাজার কোটি টাকা খরচ করে আমার নোবেল ঠেকানোর যে মেটিকুলাস প্ল্যান করছেন, তাতে আমার কিছু যায় আসে না। আমার একমাত্র লক্ষ্য ডিসেম্বরে ফেরা।”
ডিসেম্বরের পরিবর্তে হঠাৎ নভেম্বরে ফেরার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “বিশ্বনেতারা ডিসেম্বরের টাইমলাইন ধরে পুরো লজিস্টি প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু দেশের ভেতর থেকে যদি বেশি বাড়াবাড়ি করা হলে আমি পেন্টাগন ও নাসাকে বলে ফ্লাইট এগিয়ে আনব। নভেম্বরের মাঝামাঝিই ঢুকে পড়ব।”
শেখ হাসিনার কাছে জাতিসংঘের মহাসচিব পদের প্রস্তাব এবং নভেম্বরে ফেরার এই আলটিমেটামের বিষয়ে সত্যতা যাচাই করতে *দ্য নিউ ইয়র্ক ২৪*-এর পক্ষ থেকে জাতিসংঘ সদর দপ্তর, নরওয়েজিয়ান নোবেল কমিটি ও সাউথ ব্লকের সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে যোগা
Monjarin Jaba’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















