, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার গ্রামীণ সেন্টারের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে। এমপি ছিলেন আনোয়ার খানতার টিকিটি ছোঁয়া যায়নি আনোয়ার খান তার টিকিটি ছোঁয়া যায়নি। প্রয়োজনে আমরা উপরের বক্স খুলবো, খুলে দেখবো হাসিনার মাথাটা আছে কিনা।

আখতারুজ্জামান জামায়াত‘নেতা নন ? আওয়ামী লীগের মতো বিএনপিকেওপালাতে হবে :আজহারুল ইসলাম

  • প্রকাশের সময় : ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২৮ পড়া হয়েছে

অনলাইন শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার মেজর (অব.) আখতারুজ্জামান দলের ‘নেতা’ মানতে ‘নারাজ’ বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, তিনি (আখতারুজ্জামান) জামায়াতে ইসলামীর নেতা নন, সহযোগী সদস্য। তিনি ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং প্রাথমিক সহযোগী সদস্যের ফরম পূরণ করেছেন।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জেলা জামায়াত কার্যালয়ে রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরামের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এটিএম আজহারুল আরও বলেন, রংপুর বিভাগ দেশের সবচেয়ে অবহেলিত অঞ্চল। এ অঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করতে তিস্তা মহাপরিকল্পনাসহ ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি দেশের আপত্তির কারণে সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে না।

এটিএম আজহারুল ইসলাম বলেন, আওয়ামী লীগের মতো বিএনপিকেও পালিয়ে যেতে হতে হc। কারণ দেশের জনগণ জুলুম-অত্যাচার আর সহ্য করবে না। চাঁদাবাজির কারণে দেশের মানুষ অতিষ্ঠ। বিএনপি আওয়ামী লীগের পথ বেছে নিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের ভয় দেখিয়ে লাভ হবে না। অযোগ্য ও দুর্নীতিপরায়ণ নেতৃত্বের কারণে দেশে অস্থিরতা বিরাজ করছে। সরকার এখন সংবিধানের দোহাই দিয়ে যা ইচ্ছা তাই করছে।

সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের বিভিন্ন আসনের জামায়াতের সংসদ সদস্য, রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, জেলা ও মহানগর জামায়াতের নেতাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার

আখতারুজ্জামান জামায়াত‘নেতা নন ? আওয়ামী লীগের মতো বিএনপিকেওপালাতে হবে :আজহারুল ইসলাম

প্রকাশের সময় : ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬