, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

আদ্-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা আজ

  • প্রকাশের সময় : ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ১৩৮ পড়া হয়েছে

অনলাইন  ০৩ জুন ২০২৬,
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ফাইল ছবি

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আজ বুধবার (৩ জুন) জমা দেওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তা ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনার তদন্তে মন্ত্রণালয় যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে, সে বিষয়ে অ্যাটর্নি জেনারেলকে অবহিত করা হয়েছে। তার দেওয়া আইনগত পরামর্শ অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি জানান, তদন্তকে আরও বাস্তবসম্মত ও নির্ভুল করতে ভুক্তভোগী মায়েদের বক্তব্য নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের ছুটির কারণে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি গঠনে কিছুটা বিলম্ব হলেও সেটি চূড়ান্ত করা হয়েছে এবং দ্রুত প্রতিবেদন জমা দেওয়া হবে।

বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, কারও অবহেলা বা দায় থাকলে তা নিরপেক্ষভাবে নিরূপণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যাতে আইনের ফাঁকফোকর ব্যবহার করে দায় এড়াতে না পারে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, তদন্ত কমিটিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে যার বিরুদ্ধে অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ মিলবে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

আদ্-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা আজ

প্রকাশের সময় : ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬