, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার গ্রামীণ সেন্টারের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে। এমপি ছিলেন আনোয়ার খানতার টিকিটি ছোঁয়া যায়নি আনোয়ার খান তার টিকিটি ছোঁয়া যায়নি। প্রয়োজনে আমরা উপরের বক্স খুলবো, খুলে দেখবো হাসিনার মাথাটা আছে কিনা।

আম্বার গ্রুপের চেয়ারম্যান দণ্ডপ্রাপ্ত শওকত আজিজ রাসেল কারাগারে

  • প্রকাশের সময় : ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১৮ পড়া হয়েছে

অনলাইন রবিবার, ০১ নভেম্বর ২০২৬

তিনি পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি ও আম্বার গ্রুপের চেয়ারম্যান ও এমডি।

রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন রাসেল। পরে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদক প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন বলেন, সাজাপ্রাপ্ত আসামি শওকত আজিজ রাসেল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষের আইনজীবীরা এ মামলায় রায়ের বিরুদ্ধে আপিলের শর্তে জামিন আবেদন করেন। পরে আদালত তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৩ অক্টোবর​ একই আদালত রাসেলসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়ে রায় দেন।

​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী, সাবেক সদস্য এস. ডি. ফয়েজ, এ. কে. এম. ওয়াহেদুল ইসলাম, এস. এম. জাফর উল্লাহ, এইচ. এম. জহুরুল হক, মো. রেজাউল করিম তরফদার, পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের দুই ছেলে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেল। একই সঙ্গে প্রত্যেক আসামিকে জরিমানাও করা হয়।

মামলার রায়ে শওকত আজিজ ও আশফাক আজিজকে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। তাদের উভয় ধারায় ৭ বছর করে ১৪ সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অপরদিকে রাজউকের সাবেক ৬ কর্মকর্তার বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেক ধারায় তাদের ৭ বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে ২০ লাখা টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আসামিদের হাজতবাস মূল দণ্ডাদেশ থেকে বাদ যাবে এবং উভয় ধারার সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়।

তবে দণ্ডবিধির ৪২০ ধারার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিদের ওই ধারা থেকে খালাস দেওয়া হয়েছে।

জনপ্রিয়

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার

আম্বার গ্রুপের চেয়ারম্যান দণ্ডপ্রাপ্ত শওকত আজিজ রাসেল কারাগারে

প্রকাশের সময় : ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬