
অনলাইন ২৫ জুলাই ২০২৬
বিদেশে আছে ফ্যাক্ট-চেকার, আর আমরা পেয়েছি কতিপয় ‘ফ্যাক্ট-চিটার’। এই চিটারদের একজন, জামাতের ঘেটুপুত্র কদু শিবির- সম্প্রতি কয়েকজন সাংবাদিকের ভুল তথ্য চিহ্নিত করতে গিয়ে আমাকেও সেই তালিকায় টেনে এনেছে।
কী ভুল করেছি দেখতে গিয়ে দেখি- ভুল তথ্য বুঝতে পেরে যে দুটি সংবাদপত্রের লিংক আমি সাথে সাথে ডিলিট করে দিয়েছিলাম, সেগুলোকে টেনে আনা হয়েছে! ওর উদ্দেশ্যটা কী? ভুল জেনেও কি পোস্ট রেখে দেওয়া উচিত ছিল?
(পাঁচ মিনিট পরে ডিলিট করেছি, সেটাও নিউজ করেছিল আগে)।
লক্ষণীয় বিষয় হলো, যেসব মিডিয়া বা ব্যক্তি মূল ভুল তথ্য ছড়িয়েছে, তাদেরকে কিন্তু ধরে নাই; ধরেছে আমি তা শেয়ার করেছিলাম বলে! আর দ্বিতীয় ‘অপরাধ’- আমার স্ট্যাটাসের সাথে আমি বন্যার একটি এআই-জেনারেটেড ছবি ব্যবহার করেছি, তুমি কেন উল্লেখ করেনি। এসব তথাকথিত ফ্যাক্ট-চেক দেখে হাসবো না কাঁদবো!
কদুর মনিব ডাস্টবিন শফিক দেখি আবার এসব শেয়ার করেছে! এরা প্রতিদিন আমার নামে যে শত শত ভুয়া কার্ড বের হয়, সেগুলোর ফ্যাক্ট-চেক করতে তো কোনোদিন নামলো না (দেখেই বুঝবেন ভুয়া সেরকম একটা করেছে)! তবে জামাতের আমির শফিকুর রহমান আর ডাস্টবিন শফিকের বিরুদ্ধে কিছু গেলে সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে পাবলিককে জানাতে শুরু করে- ‘এটা তারা বলেনি’।
চারিদিকে যেভাবে অপতথ্যের ছড়াছড়ি, তাতে আমাদের প্রকৃত ফ্যাক্ট-চেকিংয়ের দরকার আছে। কিন্তু রাজনৈতিক দলের অনুগত এমন ফ্যাক্ট-চিটার আমাদের বিন্দুমাত্র দরকার নেই।
𝙊𝙪𝙩𝙨𝙥𝙤𝙠𝙚𝙣 𝘼𝙣𝙞𝙨 𝘼𝙡𝙖𝙢𝙜𝙞𝙧
Anis Alamgir’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















