, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

একেই কি বলে সভ্য জাতি! 

  • প্রকাশের সময় : ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬
  • ১০৪ পড়া হয়েছে
অনলাইন বুধবার, ১২ আগস্ট ২০২৬
একেই কি বলে সভ্য জাতি!
হামিদুল আলম সখা
আমাদের সামনে শুধুই অন্ধকার
আমাদের আচরণ দিন দিন বর্বর হচ্ছে
আমাদের কথক কানে শুনতে কস্ট হয়
আমাদের চরিত্র লাল ফিতার বাইরে চলে
হু হু করে
অশ্লীল কদার্য কথক শ্লোগান ইথারে ভাসে
লজ্জায় মুখ লুকায় , সভ্য জাতি কিভাবে হয়ে অসভ্য
জীবনের পরতে পরতে শুদ্ধ অবগাহন হবার কথা ছিল
কথা ছিল প্রজন্মের পর প্রজন্ম শুদ্ধ হবে আরো শুদ্ধ
নদীর উপরটায় হাওয়া যেমন হয় নির্মল তেমনি
পরিশুদ্ধ হবে আমাদের জীবন।
এ প্রজন্ম পরিশুদ্ধ হতে চায়,চায় সূর্যটা কে ধরতে
পাপিষ্ঠ মানুষ এক জোট হয়ে যায়
নোংরা রাজনীতি, সমাজ বদলের হাতিয়ার
ঘুণ পোকায় হয় জরজর
দিন বদলের হাতিয়ার উচ্চকিত হবে কবে?
সোনার মানুষগুলো কোথায়?
এসো ঐক্যবদ্ধ হই
শ্মশানের চিতা থেকে ক’মুঠো ছাই উড়াই
অথবা কবর থেকে এক মুঠো মৃত্তিকা হাতের মধ্যে নিয়ে বলি এ আমার জীবনের অহংকার
এসো ভাব করি
মাটির সাথে, আকাশের সাথে অথবা পাহাড়ের সাথে
এসো , মমতায় জড়াই, কাংখিত সোনালী ফসল গোলায় ভরে স্নান করি স্বচ্ছ নদীর জলে
শুদ্ধ হবো, শুদ্ধ হবো চেতনার জ্বালে আনি নব প্রভাতে কাঁচা হলুদের আভা

ফুলের এতো সমারোহ

হামিদুল আলম সখা

গুচ্ছ গুচ্ছ ফুলে ছেয়ে গেছে
হাই ওয়ে রাস্তার আইল্যান্ডে
লাল,সাদা, হলুদ,নীল,বেগুনি
হরেক রকম ফুল
আগে এমনটা দেখিনি
বাংলাদেশে।
সৃষ্টির এ এক প্রেরণার উৎস
এ সৃষ্টির শেষ কোথায়?
ফুলে ফুলে মৌমাছি ছেয়ে গেছে
মৌমাছি, প্রজাপতি আনন্দে আত্মহারা
এতোটা রঙিন সড়কপথ দেখেছো?
আমার মতোই দেখোনি,
সৃষ্টির আনন্দ আলাদা
ফুল থেকে সুগন্ধ ছড়াবে
আমাদের হৃদয় চনমনে হয়ে উঠবে
প্রেমিক প্রেমিকা ফুলেল শুভেচ্ছা জানাবে
দুটি হৃদয় একাত্ম হবে
সূর্য বলবে আমি রোজ দেবো, আকাশ বলে
আমি বৃষ্টি দেবো, চাঁদ বলবে আমি আরো দিব
তোমার চোখ বলবে আমি আনন্দ অশ্রু দেবো
আমায় কৃষ্ণচূড়ার ফুল দেবে?
আমায় রাধাচূড়ার ফুল দেবে?
আমায় বেলী ফুল এনে দেবে?
থাক, থাক কিচ্ছু লাগবে না
আমায় একটি গোলাপ দাও
আমি তোমায় প্রেম দেবো
নিরেট ভালোবাসা দেবো
নেবে কি?
গাছে গাছে ফুলের সমারোহ
রাস্তার আইল্যান্ডে বাগানবিলাস,রাধাচূড়া
আমাকে পাগল করে দেয়
এ বাগান সাজালে কি করে?
যে ফুল ভালোবাসে
সে অন্যায় করতে পারে কি?
নাহ, একদম পারে না।
এসো , আমরা ফুলকে ভালো বাসি।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

একেই কি বলে সভ্য জাতি! 

প্রকাশের সময় : ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬
অনলাইন বুধবার, ১২ আগস্ট ২০২৬
একেই কি বলে সভ্য জাতি!
হামিদুল আলম সখা
আমাদের সামনে শুধুই অন্ধকার
আমাদের আচরণ দিন দিন বর্বর হচ্ছে
আমাদের কথক কানে শুনতে কস্ট হয়
আমাদের চরিত্র লাল ফিতার বাইরে চলে
হু হু করে
অশ্লীল কদার্য কথক শ্লোগান ইথারে ভাসে
লজ্জায় মুখ লুকায় , সভ্য জাতি কিভাবে হয়ে অসভ্য
জীবনের পরতে পরতে শুদ্ধ অবগাহন হবার কথা ছিল
কথা ছিল প্রজন্মের পর প্রজন্ম শুদ্ধ হবে আরো শুদ্ধ
নদীর উপরটায় হাওয়া যেমন হয় নির্মল তেমনি
পরিশুদ্ধ হবে আমাদের জীবন।
এ প্রজন্ম পরিশুদ্ধ হতে চায়,চায় সূর্যটা কে ধরতে
পাপিষ্ঠ মানুষ এক জোট হয়ে যায়
নোংরা রাজনীতি, সমাজ বদলের হাতিয়ার
ঘুণ পোকায় হয় জরজর
দিন বদলের হাতিয়ার উচ্চকিত হবে কবে?
সোনার মানুষগুলো কোথায়?
এসো ঐক্যবদ্ধ হই
শ্মশানের চিতা থেকে ক’মুঠো ছাই উড়াই
অথবা কবর থেকে এক মুঠো মৃত্তিকা হাতের মধ্যে নিয়ে বলি এ আমার জীবনের অহংকার
এসো ভাব করি
মাটির সাথে, আকাশের সাথে অথবা পাহাড়ের সাথে
এসো , মমতায় জড়াই, কাংখিত সোনালী ফসল গোলায় ভরে স্নান করি স্বচ্ছ নদীর জলে
শুদ্ধ হবো, শুদ্ধ হবো চেতনার জ্বালে আনি নব প্রভাতে কাঁচা হলুদের আভা

ফুলের এতো সমারোহ

হামিদুল আলম সখা

গুচ্ছ গুচ্ছ ফুলে ছেয়ে গেছে
হাই ওয়ে রাস্তার আইল্যান্ডে
লাল,সাদা, হলুদ,নীল,বেগুনি
হরেক রকম ফুল
আগে এমনটা দেখিনি
বাংলাদেশে।
সৃষ্টির এ এক প্রেরণার উৎস
এ সৃষ্টির শেষ কোথায়?
ফুলে ফুলে মৌমাছি ছেয়ে গেছে
মৌমাছি, প্রজাপতি আনন্দে আত্মহারা
এতোটা রঙিন সড়কপথ দেখেছো?
আমার মতোই দেখোনি,
সৃষ্টির আনন্দ আলাদা
ফুল থেকে সুগন্ধ ছড়াবে
আমাদের হৃদয় চনমনে হয়ে উঠবে
প্রেমিক প্রেমিকা ফুলেল শুভেচ্ছা জানাবে
দুটি হৃদয় একাত্ম হবে
সূর্য বলবে আমি রোজ দেবো, আকাশ বলে
আমি বৃষ্টি দেবো, চাঁদ বলবে আমি আরো দিব
তোমার চোখ বলবে আমি আনন্দ অশ্রু দেবো
আমায় কৃষ্ণচূড়ার ফুল দেবে?
আমায় রাধাচূড়ার ফুল দেবে?
আমায় বেলী ফুল এনে দেবে?
থাক, থাক কিচ্ছু লাগবে না
আমায় একটি গোলাপ দাও
আমি তোমায় প্রেম দেবো
নিরেট ভালোবাসা দেবো
নেবে কি?
গাছে গাছে ফুলের সমারোহ
রাস্তার আইল্যান্ডে বাগানবিলাস,রাধাচূড়া
আমাকে পাগল করে দেয়
এ বাগান সাজালে কি করে?
যে ফুল ভালোবাসে
সে অন্যায় করতে পারে কি?
নাহ, একদম পারে না।
এসো , আমরা ফুলকে ভালো বাসি।