, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এটিএম জালিয়াতি সেই টাকায় স্বামী-স্ত্রীর কোটি টাকার জমি

  • প্রকাশের সময় : ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৯ পড়া হয়েছে
 জালিয়াতির ঘটনায় এটিএম কার্ড জব্দ করে পুলিশ (ইনসেটে এআই দিয়ে তৈরি করা বুথ থেকে টাকা তোলার প্রতীকী ছবি)
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন—নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তার স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশি (২৮)। শহিদুল ইসলাম ইসলামী ব্যাংক নওগাঁ শাখার একজন বিনিয়োগ গ্রাহক ছিলেন।

পুলিশ সুপার আরও জানান, ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর নওগাঁ সদর মডেল থানায় মামলা পুলিশ তদন্ত শুরু করেন। টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত শহিদুল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাদের শয়নকক্ষের কাঠের আলমারিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নগদ ১৫ লাখ টাকা, ৭টি এটিএম কার্ড ও ৩টি চেক বই উদ্ধার করা হয়।

এসপি তারিকুল ইসলাম বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি জালিয়াতির কথা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, আত্মসাৎ করা অর্থের একটি বড় অংশ—প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। বাকি টাকা দিয়ে তারা বিলাসী জীবনযাপন করতেন। এ ঘটনার পেছনে ব্যাংকের অভ্যন্তরীণ কোনো চক্র বা অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

এটিএম জালিয়াতি সেই টাকায় স্বামী-স্ত্রীর কোটি টাকার জমি

প্রকাশের সময় : ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬