
কবিতা ঃ ‘৭১ এর যু্দ্ধ শিশু!
কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তারিখ ঃ ২৭.০৮.২০২৬
‘৭১ এর ধর্ষিতা মার
আমি জারজ ছেলে,
পাকিস্তানি ধর্ষক পিতা
মা’কে গেছে ফেলে!
ধানমন্ডি ৩২নাম্বার
জাতির পিতার ঘর,
দূঃখী নি মার পিতা ছিলেন
শেখ মুজিবর!
তার বাড়ী ছিলো ঠিকানা
সব বীরাঙ্গনার !
বীরাঙ্গনা র সন্তান আমি
পরবাসে বাস —
পাক-হানাদার মা-কে নিলে
নানায় নিলো ফাঁস!
কানাডার দত্তক পিতা
অনেক ভালোবাসে,
মায় আমায় আদর যত্নে
রাখতেন পাশে পাশে!
দত্তক পিতা দত্তক মাতা
কেউতো আজ আর নাই,
প্রাবাস ছেড়ে বাংলাদেশে
প্রতিবছর যা-ই!
নিজ মায়ের শেষ ঠিকানা
৩২ নাম্বার ঘর,
ভেঙে দিছে ইতিহাস মুছতে
পাক সেনার দোসর !
পিতামাতা দু’বার হারায়
অসহায় আমি আজ,
পাকিদের আনা গোনায়
বাঙলার নতুন সাজ!
আবার আমি কানাডায়
ফিরে চলে যাবো,
মায়ের কষ্টের হাহাকার
এ বাংলায় না পাবো!
মায়ের ইজ্জত বাবা-র রক্ত
মুছে গেছে হেথা,
দীর্ঘশ্বাস ফেলে গেলাম
মানুষ হলাম যেথা!
কি জবাব দেবে তোমরা
বীরাঙ্গনাদের কাছে,
কি উত্তর দেবে তোমরা
শহীদ আত্মার পাছে !
আমরা অনাথ লক্ষ ভাই
সুইডেন কানাডা বাস,
মুজিব’কে ভালোবাসে,
সব দেশ অশেষ!
লাঞ্ছিত নারীত্বের মর্যাদা
তোমরা কভু দিলে না,
নিস্পাপ যুদ্ধ শিশুদের
বরণ তোমরা করলে না!
বেঈমান বাঙালি জাতি
তোমরা গেছো ভুলে,
বিদেশিদের ডেকে তোমরা
দেশটা দিছো তুলে!
আমার ‘৭১ এ ধর্ষিত মাতা।





















