, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার গ্রামীণ সেন্টারের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে বিভেদের চোরাস্রোত ঢুকে পড়েছে বিএনপির অন্দরমহলে। এমপি ছিলেন আনোয়ার খানতার টিকিটি ছোঁয়া যায়নি আনোয়ার খান তার টিকিটি ছোঁয়া যায়নি। প্রয়োজনে আমরা উপরের বক্স খুলবো, খুলে দেখবো হাসিনার মাথাটা আছে কিনা।

কমিটি গঠন’ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

  • প্রকাশের সময় : ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৯ পড়া হয়েছে
অনলাইন শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
পৌর এলাকার সড়ক বাজারে ছাত্রদলের দুপক্ষের মধ্যে উত্তেজনা। ছবি: কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির কার্যালয়সহ চারটি দোকান ভাঙচুর করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকার সড়ক বাজারে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন কমিটির পক্ষে এক পক্ষ আনন্দ মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে কমিটি বাতিলের দাবিতে অবস্থান নেওয়া অপর পক্ষের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা কার্যালয়ের ভেতরে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকেন। এ সময় বিএনপি কার্যালয়সহ চারটি দোকান ভাঙচুর করা হয়। নতুন কমিটির নেতাকর্মীরা জেলা বিএনপি নেতা কবির আহমেদের অনুসারী বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদও সেখানে ছুটে যান। সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে বিল্লাল নামে এক পুলিশ সদস্য আহত হন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

জনপ্রিয়

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার

কমিটি গঠন’ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

প্রকাশের সময় : ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬