, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁচামরিচের দাম, কেজি ৪০০ টাকা

  • প্রকাশের সময় : ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৩১ পড়া হয়েছে

অনলাইন শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ডেস্ক

রাজধানীর বাজারে টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন এলাকায় বন্যার প্রভাবে কাঁচামরিচের দাম হঠাৎ বেড়ে কেজিপ্রতি ৪০০ টাকায় পৌঁছেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে প্রায় ১০০ টাকা বেড়েছে এ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। একই সঙ্গে শাক-সবজি, মাছ, ডিম ও পেঁয়াজের দামও ঊর্ধ্বমুখী।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা জানান, টানা বৃষ্টি ও বন্যার কারণে বিভিন্ন এলাকা থেকে কৃষিপণ্য ও মাছের সরবরাহ ব্যাহত হচ্ছে। পাশাপাশি পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। পরিবহন ব্যয় বৃদ্ধি এবং উৎপাদন কমে যাওয়ায় কাঁচামরিচসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়েছে।

রাজধানীর একাধিক বাজারের সবজি বিক্রেতারা জানান, গত সপ্তাহেও কাঁচামরিচ ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বর্তমানে পাইকারি বাজারেই দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

এদিকে শাক-সবজির বাজারেও ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। লম্বা বেগুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা, গোল বেগুন ১৮০ টাকা, সাদা বেগুন ১৪০ টাকা, করলা ১২০ থেকে ১৪০ টাকা, বরবটি ১১০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৯০ থেকে ১০০ টাকা এবং কচুরমুখি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। তবে ধুন্দল ও পটোলের দাম কিছুটা কমে ৬০ থেকে ৮০ টাকায় নেমেছে।

বিক্রেতাদের ভাষ্য, বৃষ্টির কারণে অনেক সবজিখেত পানিতে তলিয়ে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে। ফলে অধিকাংশ সবজির দাম বাড়তি থাকছে।

জনপ্রিয়

কাঁচামরিচের দাম, কেজি ৪০০ টাকা

প্রকাশের সময় : ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬