, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

কাঁচা মরিচ ২৮০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

  • প্রকাশের সময় : ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৪৫ পড়া হয়েছে
অনলাইন: ২১ জুলাই ২০২৬,

এক মাস আগে বাজারে গিয়ে ভালো মানের ১ কেজি কাঁচা মরিচ কেনা যেত ১০০ থেকে ১২০ টাকায়। সেই কাঁচা মরিচের দাম এখন ২০০ টাকা ছাড়িয়েছে। রাজধানীর কোনো কোনো বাজারে ১ কেজি কাঁচা মরিচ ২৮০ টাকা দামেও বিক্রি হচ্ছে।

আজ মঙ্গলবার রাজধানীর কৃষি মার্কেট ও টাউন হল বাজারে খোঁজ নিয়ে কাঁচা মরিচের দামের এমন চিত্র দেখা গেছে। পাশাপাশি উত্তরার আশকোনা হজক্যাম্প বাজারেও কাঁচা মরিচের দাম বেশি।

কাঁচা মরিচের দাম বেড়েছে মূলত টানা বৃষ্টির কারণে। সপ্তাহ দেড়েক আগে দেশে টানা বৃষ্টি ও বন্যার কারণে সবজির সরবরাহ কমেছিল। তখন অন্যান্য সবজির সঙ্গে কাঁচা মরিচের দামও এক দফা বাড়ে। অন্যদিকে বৃষ্টি-বন্যায় দেশের বিভিন্ন এলাকায় সবজি খেতে পানি জমেছে। এতে অনেক সবজি নষ্ট হয়েছে। ফলে সবজি পণ্যের সরবরাহ সেভাবে আর বাড়েনি। এর মধ্যে দেশজুড়ে আবারও টানা পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

গতকাল রাতে রাজধানীর আশকোনা হজক্যাম্প এলাকার কাঁচাবাজারে সবজি কিনতে যান জাকির হোসেন। তিনি আজ ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনেছেন ৬০ টাকায়। অর্থাৎ কেজি ২৪০ টাকা। জাকির হোসেন   বলেন, বৃষ্টির কারণে প্রতিদিনই যেন কাঁচা মরিচের দাম বাড়ছে। এক সপ্তাহ আগে ৪০ টাকায় ২৫০ গ্রাম মরিচ কিনলাম, আজ লেগেছে ৬০ টাকা।

এদিকে পেঁয়াজের দামও কেজিতে ৫ টাকা বেড়েছে। আজ ধরনভেদে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগে পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা।

মোহাম্মদপুর টাউন হল বাজারের সবজি বিক্রেতা আল-নাহিয়ান প্রথম আলোকে বলেন, বৃষ্টির কারণে পাইকারি বাজারে কাঁচা মরিচ কম আসছে, কিন্তু মরিচের ক্রেতা অনেক। এ কারণে দাম বাড়তি। শুধু মরিচই নয়, প্রায় সব সবজির দামই বেড়েছে। ১০০ টাকার নিচে হাতে গোনা তিন-চার ধরনের সবজি পাওয়া যায় এখন।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

কাঁচা মরিচ ২৮০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

প্রকাশের সময় : ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬