
অনলাইন সোমবার,২৬অক্টোবর ২০২৬
কারাবন্দী স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটু প্যারোলে মুক্ত হয়ে দেখলেন বাবার মুখ, জানাজায় উপস্থিত সবার চোখে জল
বিস্তারিত: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের কৃতি সন্তান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শিশু পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং কারাবন্দী সাবেক ছাত্রনেতা এম এম মেহেদী হাসান লিটুর শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
পারিবারিক সূত্রে জানা যায়, মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দী রয়েছেন এম এম মেহেদী হাসান লিটু। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে তিনি প্যারোলে মুক্তি লাভ করেন। পরে কঠোর নিরাপত্তার মধ্যে হাতকড়া পরিহিত অবস্থায় তিনি নিজ বাড়িতে আসেন এবং প্রয়াত বাবাকে শেষবারের মতো দেখার পাশাপাশি তার জানাজায় অংশ নেন।
প্রিয় বাবার কফিনের পাশে হাতকড়া পরা অবস্থায় সন্তানের এই শেষ বিদায়ের দৃশ্য উপস্থিত আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও স্থানীয় এলাকাবাসীর চোখ আর্দ্র করে তোলে। চারদিকে এক শোকাবহ ও হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করা হয়েছে। আমরাও মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন। আমিন।
Wahiduz Zaman’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















