, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামর কারাগারে মৃত্যু

  • প্রকাশের সময় : ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ পড়া হয়েছে
অনলাইন  বৃহস্পতিবার০৩ সেপ্টেম্বর ২০২৬,
কারাগারে মারা যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামছবি: সংগৃহীত

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নুরুল ইসলাম (৫০) নামের কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে তিনি মারা যান। নুরুল ইসলাম মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারাকাটিয়া এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে। তিনি মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

নিহত নুরুল ইসলামের স্ত্রী রোকেয়া আক্তার প্রথম আলোকে বলেন, সম্প্রতি একটি রাজনৈতিক মামলায় নুরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় মিরসরাই থানা-পুলিশ। গত ৩১ আগস্ট সেই মামলায় জামিনে মুক্তি পেলেও বের হওয়ার সময় ১ সেপ্টেম্বর আরেকটি মামলায় কারাফটক থেকে গ্রেপ্তার করে তাঁকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। দুশ্চিন্তা আর মানসিক নিপীড়নে তিনি কারাগারে অসুস্থ হয়ে মারা যান।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন বলেন, আজ দুপুরে নুরুল ইসলাম নামের এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। দুপুরে নামাজরত অবস্থায় বুকে ব্যথা উঠলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

কারাগারের একটি সূত্র জানায়, ৩১ আগস্ট জামিনে মুক্তি পেয়ে ১ সেপ্টেম্বর কারাগার থেকে বের হলে আরেকটি মামলায় কারাফটকে গ্রেপ্তার করা হয় নুরুল ইসলামকে। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামর কারাগারে মৃত্যু

প্রকাশের সময় : ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬