জানা গেছে, মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনেই সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা। বিলাসবহুল ভেন্যু বা বিশাল আয়োজনের বদলে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই উদযাপিত হবে বিশেষ এই দিনটি।

বিনোদন
সম্পর্ক প্রকাশ্যে আনার কয়েক মাসের মধ্যেই বিয়ের সিদ্ধান্তে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
অতিথি তালিকাও রাখা হয়েছে সীমিত। দুই পরিবারের সদস্য, কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এবং কাছের মানুষদের নিয়েই হবে অনুষ্ঠান।
সম্প্রতি এক ভিডিও বার্তায় নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেন আমির। সেখানে তিনি জানান, বড় আয়োজনের চেয়ে পরিবারের সঙ্গে আন্তরিক মুহূর্ত ভাগ করে নেওয়াকেই বেশি গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে ভক্তদের কাছে নতুন জীবনের জন্য ভালোবাসা, শুভকামনা ও আশীর্বাদও কামনা করেন।
সেই সম্পর্কের প্রতিফলনই দেখা যাবে আসন্ন বিয়ের আয়োজনে।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও বলিউড অঙ্গনে এই বিয়ে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তারকাখচিত জাঁকজমকের বদলে পরিবার, সম্পর্ক এবং আন্তরিকতাকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত অনেকের কাছেই প্রশংসা কুড়াচ্ছে।





















