, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

কেরানীগঞ্জে পোড়াহাটি গ্রামে মিলল অজ্ঞাত লাশ: রহস্য উদ্ঘাটনে মাঠে পিবিআই ও ডিবি

  • প্রকাশের সময় : ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ১০২ পড়া হয়েছে

শাওন হোসেন, মাল্টিমিডিয়া রিপোর্টার: ঢাকার কেরানীগঞ্জের পোড়াহাটি গ্রামে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ডোবায় ভাসমান অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়ানোর পর এক নারীর তৎপরতায় এই মরদেহের সন্ধান মেলে। ঘটনাটি কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পোড়াহাটি গ্রামের এক নারীর পোষা ছাগল গত কয়েকদিন ধরে কোনো কিছু খাচ্ছিল না। ছাগলটি ঘাস খায় কি না, তা পরীক্ষা করার জন্য তিনি আজ বাড়ির অদূরে ঘাস খুঁজতে বের হন। ঘাস কাটার সময় হঠাৎ তিনি বাতাসে তীব্র দুর্গন্ধ পান। প্রথমে তিনি ভেবেছিলেন, হয়তো কোরবানির পশুর কোনো বর্জ্য এখানে ফেলা হয়েছে এবং তা থেকেই এই দুর্গন্ধ ছড়াচ্ছে। তবে দুর্গন্ধের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিষয়টি তিনি প্রতিবেশীদের জানান। পরে এলাকাবাসী মিলে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখতে পান, একটি ডোবার পানিতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভেসে রয়েছে।

লাশ দেখার পর স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল দিয়ে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় সোনাকান্দা পুলিশ ফাঁড়ির একটি দল। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পরবর্তীতে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন ও আলামত সংগ্রহ করেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, “মরদেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় কিংবা মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে প্রশাসন। ঘটনার রহস্য উদ্ঘাটনে এবং জড়িতদের শনাক্ত করতে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের পাশাপাশি ডিবি ও পিবিআইসহ আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা একযোগে কাজ করছে।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

কেরানীগঞ্জে পোড়াহাটি গ্রামে মিলল অজ্ঞাত লাশ: রহস্য উদ্ঘাটনে মাঠে পিবিআই ও ডিবি

প্রকাশের সময় : ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬