, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

‘ক্যামেরার সামনে থাকার জন্যই আমার জন্ম’

  • প্রকাশের সময় : ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৫৩ পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট
‘সত্যি বলতে, আমি ছোটবেলা থেকেই আয়নার সামনে অভিনয় করে আসছি। আমার মাথায় সবসময় একটাই স্বপ্ন ছিল, একদিন রূপালী পর্দায় নিজেকে দেখব। আমার মনে এই গভীর বিশ্বাস ছিল যে, ক্যামেরার সামনে থাকার জন্যই আমার জন্ম হয়েছে।’
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। প্রভাবশালী চলচ্চিত্র পরিবারে জন্ম হওয়ায় ক্যারিয়ারের শুরুতে কিছুটা বাড়তি সুবিধা পেলেও, আজ তিনি নিজের যোগ্যতায় মুম্বাই সিনেমা ইন্ডাস্ট্রিতে এক মজবুত অবস্থান তৈরি করেছেন। একের পর এক চমৎকার অভিনয় দিয়ে জয় করেছেন কোটি দর্শকের মন। এ মুহূর্তে তিনি আলোচনায় রয়েছেন তার নতুন সিনেমা ‘আলফা’ নিয়ে।
তারকা পরিবারের সন্তান হওয়ায় অন্যদের চেয়ে সহজে সুযোগ পাওয়ার বিষয়টি অবশ্য অকপটে স্বীকার করেছেন আলিয়া। তবে সেই সুবিধার পাশাপাশি নিজের মানসিক লড়াইয়ের কথাও তুলে ধরেন তিনি। আলিয়ার ভাষায়, আমার পথচলা অন্যদের থেকে আলাদা। জানি, একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত জায়গা থেকে এসে এসব বলা সহজ। কিন্তু সেই জায়গা থেকেও বলছি, সবার জীবনেই খারাপ দিন আর হতাশার সময় আসে। তখন নিজেকে শুধু এটুকুই মনে করিয়ে দিতে হয় যে, স্বপ্ন দেখার এবং নিজের ওপর বিশ্বাস রাখার অধিকার আমারও আছে।

যশরাজ ফিল্মসের বিখ্যাত স্পাই ইউনিভার্সের সিনেমা ‘আলফা’। এ ফ্র্যাঞ্চাইজিতে এবারই প্রথম কোনো নারীপ্রধান অ্যাকশন সিনেমা তৈরি হলো। সিনেমাটিতে আলিয়ার সঙ্গে আরো অভিনয় করেছেন শর্বরী ওয়াগ, ববি দেওল ও অনিল কাপুর। এছাড়া বিশেষ চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন হৃতিক রোশন। আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

‘ক্যামেরার সামনে থাকার জন্যই আমার জন্ম’

প্রকাশের সময় : ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬