, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে রাহুল-মমতারা মিছিল করে যাবেন সুপ্রিম কোর্টে,মিছিলে গোটা ভারত হাঁটবে। সোমবার দিল্লি পুলিশ পরীক্ষায় রোটন তাঁর বাবার চেহলাম আয়োজনে ও বাধা ফজলে করিম চৌধুরী! আমাদের বিড়ি টানা,হাতাকাটা জামা পরার উপর যতক্ষণ না আক্রমণ আসবে ততোক্ষণ ? এই মানুষ এভাবে পচে গেল কেন? অবশেষে ডিপ স্টেট এবং ইউনূস ও খলিল সাহেবদের সাকসেস! রোটন ভাইয়ের জানাজা পড়তে যাওয়া মুসল্লীদের মসজিদ থেকে বের করে, নির্মম নির্যাতন করেছে বিএনপির ক্যাডাররা!! জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি — বদরুদ্দীন তৈয়বজী পাকিস্তানপন্থী খাঁটি মুসলমান ইনকিলাব মঞ্চ বাবা-মায়ের কাছ থেকে যা শিখেছি ত্রপা মজুমদার

ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের টেকসই ব্যবসা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৩৭ পড়া হয়েছে

ঢাকা, ১৮ জুলাই ২০২৬: ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসার সুশাসন নিশ্চিতকরণ এবং টেকসই উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে “ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য প্রকিউরমেন্ট ও টেকসই ব্যবসা উন্নয়ন” শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আজ ঢাকার বনশ্রীস্থ নারী উন্নয়ন শক্তি (NUS) প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের আয়োজন করে ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (YWDRC) এবং নারী উন্নয়ন শক্তি (NUS)।

প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সমন্বয় ও মূল সেশন পরিচালনা করেন নুসরাত সুলতানা আফরোজ, নির্বাহী চেয়ারপারসন, ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (YWDRC)। এছাড়াও প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন ড. আফরোজা পারভিন, নির্বাহী পরিচালক, নারী উন্নয়ন শক্তি (NUS); ড. সুলতান মোহাম্মদ রাজ্জাক, নির্বাহী পরিচালক, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (FCHD); এবং মো. আব্দুল মোমিন, কো-অর্ডিনেটর, গ্লোবাল ওয়ার্কফোর্স সার্ভিসেস (GWS)।

প্রশিক্ষণে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিম্নোক্ত বিষয়সমূহের ওপর বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ হিসাবরক্ষণ ও অ্যাকাউন্টিং পদ্ধতি, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (CRM) এবং কার্যকর যোগাযোগ কৌশল, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য প্রকিউরমেন্ট ব্যবস্থাপনা ও ব্যবসা উন্নয়ন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা ব্যবসার আর্থিক ব্যবস্থাপনা, গ্রাহকসেবা উন্নয়ন, কার্যকর যোগাযোগ এবং সঠিক ক্রয় ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে তাদের ব্যবসাকে আরও লাভজনক ও টেকসই করা যায় সে বিষয়ে হাতে-কলমে ধারণা লাভ করেন।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন, প্রোগ্রাম অফিসার, নারী উন্নয়ন শক্তি (NUS); সেলিনা আক্তার বেবী, ক্ষুদ্র উদ্যোক্তা; হাসনা জাহান, ক্ষুদ্র উদ্যোক্তা; এবং সেলিনা খাতুন, ফিল্ড অফিসার, নারী উন্নয়ন শক্তি (NUS)। বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের শুধু উৎপাদন নয়, বরং সঠিক হিসাবরক্ষণ, গ্রাহক ব্যবস্থাপনা, কার্যকর যোগাযোগ, স্বচ্ছ প্রকিউরমেন্ট ব্যবস্থা এবং ব্যবসা সম্প্রসারণের দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের আহ্বান জানান এবং আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Regards 

জনপ্রিয়

গণভবনের ভিডিও ধারণসহ রেকিকরা হয় শাইখ সিরাজের নেতৃত্বে

ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের টেকসই ব্যবসা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশের সময় : ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬