
গলল অভিমানের বরফ, হাসিনা-শি বৈঠক : বীনা সিক্রি
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি | ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিনের অভিমান ও দূরত্বের অবসান ঘটিয়ে নয়াদিল্লিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতে আশ্রিত, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বিভিন্ন বিষয়ে দুই নেতা ঐতিহাসিক ঐকমত্যে পৌঁছেছেন বলে জানিয়েছেন সাবেক ভারতীয় রাষ্ট্রদূত ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) পরামর্শক বীনা সিক্রি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক ২৪-কে এক বিশেষ ‘সুপারলুমিনাল অফ-কলে’ এসব তথ্য জানানোর পাশাপাশি বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন বীণা সিক্রি।
দুই নেতার সম্পর্ক এখন ‘ঐতিহাসিক উষ্ণতায়’ পৌঁছেছে উল্লেখ করে সিক্রি বলেন, বৈঠকে শি জিনপিং শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ব্যাপারে পূর্ণ সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে ফেরার প্রস্তুতিতে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা এবং দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিনা মূল্যে সব ধরনের পরিবহনসুবিধা দেওয়ার বিষয়েও ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছে বেইজিং।
বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্য জাতিসংঘের আসন্ন মহাসচিব নির্বাচন ঘিরে। সিক্রি দ্য নিউ ইয়র্ক ২৪-কে বলেন, নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিনের মতো শি জিনপিংও জাতিসংঘের মহাসচিব পদে শেখ হাসিনাকে দেখতে চান। আসন্ন নির্বাচনে তাঁকে জাতিসংঘের প্রথম নারী মহাসচিব করতে চীন পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। আন্তর্জাতিক সমর্থন আদায়ে বেইজিং তার কূটনৈতিক প্রভাবও ব্যবহার করবে।
সিক্রি বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে তাঁর ‘ঐতিহাসিক ফেরার’ বিশাল প্রস্তুতির কথা শি জিনপিংকে জানান। এতে শি সন্তোষ প্রকাশ করেন। শেখ হাসিনাও চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। বৈঠকের একপর্যায়ে শি জিনপিং নিজেদের ভুল বুঝতে পেরে মানবতাবিরোধী মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার কাছে ক্ষমা চান এবং অনুশোচনা প্রকাশ করেন বলেও জানান সিক্রি।
শেখ হাসিনার দেশে ফেরার জন্য চীনের পক্ষ থেকে প্রযুক্তিগত সহায়তা, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিনা মূল্যে পরিবহন এবং জাতিসংঘের মহাসচিব পদে তাঁর প্রার্থিতায় পূর্ণ সমর্থনের বিষয়ে বেইজিংয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সাউথ ব্লক ও বেইজিংয়ের সূত্রগুলো দ্য নিউ ইয়র্ক ২৪-কে জানিয়েছে, ডিসেম্বরের প্রস্তুতি যথারীতি অব্যাহত রয়েছে।
© The New York 24 | Real News, Twisted Truths
The New York 24’s Post
মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।





















