, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরের বিভিন্ন কারখানায় একযোগে হামলা-ভাঙচুরের চেষ্টা আওয়ামী লীগের সংশ্লিষ্টতা জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী অতিরিক্ত চাঁদা দাবি, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ৪ পরিবহনের বাস বন্ধ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত ন্যূনতম মজুরি:গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশি হেফাজতে চালক ও হেলপার রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ১ পড়া হয়েছে

গাজীপুরের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের বিক্ষোভের পর ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে ৩৫টি কারখানা।  গণমাধ্যমকে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য জানিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে জেলা বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া বাইপাস, নাওজোড়, সালনাসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

জনপ্রিয়

গাজীপুরের বিভিন্ন কারখানায় একযোগে হামলা-ভাঙচুরের চেষ্টা

গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি

প্রকাশের সময় : এক ঘন্টা আগে