, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু, গ্রেপ্তার হন এক দিন আগে

  • প্রকাশের সময় : ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ২১ পড়া হয়েছে

অনলাইন চট্টগ্রাম২৪ জুন ২০২৬, 

নুরুল আলমছবি: 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। তাঁর নাম নুরুল আলম। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক। কারা কর্তৃপক্ষ জানায়, আজ বুধবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন নুরুল আলম। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নুরুল আলম গতকাল মঙ্গলবার পুলিশের হাতে গ্রেপ্তার হন। ২০২৪ সালে চট্টগ্রামের সাতকানিয়া থানায় হওয়া বিস্ফোরক আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

আলমের ভাই নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, এলাকায় জমি নিয়ে বিএনপি-জামায়াতের কয়েকজন স্থানীয় নেতার সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। গতকাল সাতকানিয়া ভূমি অফিসে ওই জমি নিয়ে শুনানি ছিল। শুনানিতে অংশ নিতে গিয়েছিলেন তাঁর ভাই । সেখান থেকে তাঁকে গোয়েন্দা পুলিশ আটক করে সাতকানিয়া থানায় হস্তান্তর করেছে। নূর মোহাম্মদ বলেন, ‘আমার ভাইয়ের নামে কোনো মামলা ছিল না। জায়গা-জমির বিরোধে তাঁকে ফাঁসানো হয়েছে।’

এক প্রশ্নের জবাবে ইকবাল হোসেন বলেন, গতকাল বিকেলে নুরুল আলমকে যখন কারাগারে আনা হয়, তখন তিনি সুস্থ ছিলেন। তাঁর শরীরে কোথাও আঘাতের কোনো চিহ্ন ছিল না। রাতেও কোনো অসুবিধার কথা তিনি জানাননি। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ সকালে প্রথম আলোকে বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল নুরুল আলমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়। থানায় যতক্ষণ ছিলেন, তিনি সুস্থ–সবল ছিলেন। তাঁকে কেউ মারধর করেনি। গতকাল বিকেলে আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।
জনপ্রিয়

চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু, গ্রেপ্তার হন এক দিন আগে

প্রকাশের সময় : ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬