
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘ভুক্তভোগী মাজলুম পরিবার’-এর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে বক্তব্য দেন তৈয়ব আলী, নোমান বিল্লাহ, মাহফুজুল ইসলাম, জাহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন, রুহুল আমীনসহ অনেকেই।
পরবর্তীতে ওই টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধন থেকে বক্তারা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, ভুক্তভোগীদের টাকা উদ্ধার এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হলে এবং মামলায় ওয়ারেন্ট ইস্যু হলেও অদৃশ্য কারণে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।





















