, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

  • প্রকাশের সময় : ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৪৪ পড়া হয়েছে

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিভিন্ন অস্ত্রশস্ত্র ও চাঁদা আদায় তালিকার একটি খাতা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—মো. মোরশেদ (৩৩), মো. রাসেল (৩০), মো. বাবু (৩২) ও মো. সাব্বির (৩২)। তাদের বাড়ি চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায়। তারা বর্তমানে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকার বিভিন্ন সমাজে বসবাস করছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রাসেলের বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা রয়েছে। অন্যদিকে মোরশেদ, বাবু ও সাব্বিরের প্রত্যেকের বিরুদ্ধে দুটি ডাকাতি ও একটি অস্ত্র মামলা রয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

জনপ্রিয়

জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

প্রকাশের সময় : ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬