, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি সফরে চীনে যাচ্ছেন সাবেকপ্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • প্রকাশের সময় : ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১৮ পড়া হয়েছে

···অনলাইন রবিবার, ০১ নভেম্বর ২০২৬

– জরুরি সফরে চীনে যাচ্ছেন হাসিনা
– নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি | ১ নভেম্বর ২০২৬
:- চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনানুষ্ঠানিক আমন্ত্রণে ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনের জরুরি সফরে বেইজিং যাচ্ছেন বলে নিশ্চিত করেছে নয়াদিল্লিকেন্দ্রিক সাউথ ব্লকের একাধিক সূত্র।
রোববার (১ নভেম্বর) সকালে দ্য নিউ ইয়র্ক ২৪-এর সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সাবেক কূটনীতিক আচার্য পট্টনায়ক যাদব। শেখ হাসিনার ‘ডিসেম্বরে মহাঐতিহাসিক ফেরা’র প্রয়োজনীয় সহায়তা, সময়সূচি ও কৌশল চূড়ান্ত করতেই এই সফরের আয়োজন করা হয়েছে।
সফর মাত্র একদিনের কেন, জানতে চাইলে যাদব বলেন, “জরুরি সফরগুলো সংক্ষিপ্তই হয়। এছাড়া কলকাতাসহ ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীদের দীর্ঘ সময় অভিভাবকহীন রাখতে চান না গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। তাদের অনেকেই দেশে ফেরার অপেক্ষায় আছেন। এই অবস্থায় নেত্রী দীর্ঘ সময়ের জন্য আরও দূরে চলে গেলে ভুল বার্তা যেতে পারে।”
“মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত শেখ হাসিনার নিরাপত্তাকে বেইজিং সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে” উল্লেখ করে যাদব বলেন, “অনিবার্য কারণে ফেরার তারিখ এগিয়ে আনা হলে মাত্র ১২ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত চীন। তবে ‘ডিসেম্বরে মহাঐতিহাসিক ফেরা’ আগের মতো পিছিয়ে গেলে তাঁকে নিরাপদে কোথায় রাখা যায়, সে বিষয়ে ভারতের সঙ্গে অলিখিত বোঝাপড়া রয়েছে। বাংলাদেশ ছাড়া সব বিকল্পই আলোচনা হয়েছে।”
চীন সফরের বিষয়টি সরাসরি নিশ্চিত না করলেও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “শেখ হাসিনা চীন থেকে পুরোনো মডেলের সাবমেরিন কিনেছিলেন, প্রেসিডেন্ট শি সেই উপকার ভোলেননি। তিনি উপকারের প্রতিদান দিতে চান। নেত্রীর নিরাপদ ফেরা নিশ্চিত করতে তিনি দায়বদ্ধ।”
আপনার ফেরার তারিখ দলীয় নেতা-কর্মীরা কবে জানতে পারবেন, এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, “দেশে ফিরলেই যে সবাইকে জানিয়ে ফিরতে হবে, এমন কোনো কথা নেই।”
সফরের বিষয়ে বেইজিংয়ের আনুষ্ঠানিক বক্তব্য জানতে চেয়ে যোগাযোগ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক ২৪। প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরটি অনানুষ্ঠানিক হওয়ায় আনুষ্ঠানিক বক্তব্য না আসাই স্বাভাবিক।

MD Baizid Sarkar’s Post

মতামতঃ লেখকের নিজস্ব। এ লেখার  কোন দায় ডিজিটাল পত্রিকার কতৃপক্ষ দায়ী নন।

জনপ্রিয়

জরুরি সফরে চীনে যাচ্ছেন সাবেকপ্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশের সময় : ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬